শিরোনাম :
ইরান যুদ্ধ দ্রুত শেষ করার ইঙ্গিত ট্রাম্পের সংসদের প্রথম অধিবেশন নিয়ে যত আলোচনা ১৮ মার্চ ছুটি ঘোষণা করে প্রজ্ঞাপন জারি স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন খালেদা জিয়াসহ ২০ ব্যক্তি-প্রতিষ্ঠান মধ্যপ্রাচ্যজুড়ে ছড়িয়ে পড়েছে যুদ্ধ: কোন দেশে কত মৃত্যু ও ক্ষয়ক্ষতি জিয়া পরিবারের প্রয়াত সদস্যদের আত্মার মাগফিরাত কামনায় বগুড়ায় হিফজুল কোরআন প্রতিযোগিতার গ্র্যান্ড ফিনাল ১০ থেকে ১২ মার্চের মধ্যে বসতে পারে জাতীয় সংসদের প্রথম অধিবেশন একুশের প্রথম প্রহরে ভাষা শহীদদের প্রতি ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছে প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রীর ৮ উপদেষ্টার দপ্তর বণ্টন, কে পেলেন কোন দায়িত্ব ইরানে শিগগির ট্রাম্পের হামলার ইঙ্গিত

উৎপাদনের আগেই বিশ্বের প্রায় সব ‘রেমডেসিভির’ কিনে নিল যুক্তরাষ্ট্র

রিপোর্টারের নাম
  • আপডেট সময় বুধবার, ১ জুলাই, ২০২০

ডেস্ক রিপোর্ট

করোনাভাইরাসের চিকিৎসায় কিছুটা কার্যকরী হিসেবে প্রমাণিত হয়েছে রেমডেসিভির নামক একটি ওষুধ। বিশ্বে তৈরি হতে যাওয়া প্রায় সব রেমডেসিভির কিনে নিয়েছে যুক্তরাষ্ট্র।

 

আজ বুধবার ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, রেমডেসিভির ওষুধের পেটেন্ট যুক্তরাষ্ট্রভিত্তিক বায়োফার্মাসিউটিক্যাল কোম্পানি গিলিয়াড সায়ন্সেসের। ট্রাম্প প্রশাসন বায়োফার্মাসিউটিক্যাল কোম্পানিটির সঙ্গে চুক্তি করেছে, যার অধীনে প্রায় ৫ লাখ ডোজ রেমডেসিভির কেনা হবে। এর মধ্যে জুলাই মাসে উৎপন্ন হওয়া সব ওষুধ, আগস্টের ৯০ শতাংশ এবং সেপ্টেম্বরের উৎপাদিত ওষুধের ৯০ শতাংশ নেবে আমেরিকা।

 

ইবোলা ভাইরাসে আক্রান্ত রোগীদের জন্য রেমডেসিভির ওষুধটি তৈরি করেছিল গিলিয়াড সায়েন্সেস।

 

ক্লিনিকাল পরীক্ষায় দেখা গেছে, কোভিড-১৯ ও অন্যান্য কিছু ভাইরাস মানুষের দেহে প্রবেশ করে যেভাবে বংশবৃদ্ধি করে এবং রোগ প্রতিরোধ ক্ষমতাকে ক্ষতিগ্রস্ত করে, তার কিছুটা হলেও থামাতে সক্ষম রেমডেসিভির।

 

বলা হচ্ছে, রেমডেসিভির ওষুধ প্রয়োগে বেশি অসুস্থ রোগীদের হাসপাতালে থাকার সময় ৪ দিন পর্যন্ত কমানো সম্ভব।

 

সম্প্রতি গিলিয়াড সায়ন্সেস তাদের গবেষণার ফল প্রকাশ করে জানায়, কোভিড-১৯ রোগীদের চিকিৎসায় তাদের ওষুধটি কার্যকর হতে পারে। এর পরই করোনায় আক্রান্ত রোগীদের জরুরি ব্যবহারের উদ্দেশ্যে রেমডেসিভির ওষুধ ব্যবহারের অনুমোদন দেয় যুক্তরাষ্ট্রের ওষুধ নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (এফডিএ)।

 

বাংলাদেশের বেশ কয়েকটি কোম্পানি ওষুধটি তৈরির অনুমতি পেয়েছে। যুক্তরাষ্ট্র থেকে ব্যক্তি কিংবা সরকারি উদ্যোগে ওষুধটি কিনতে না পেরে অনেকেই বাংলাদেশে চেষ্টা করছেন।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023