শিরোনাম :
যেকোনো মূল্যে নেতানিয়াহুকে হত্যা করতে চায় ইরান সংবিধান সংস্কার পরিষদের কোনো অস্তিত্ব নেই:সালাহউদ্দিন আহমদ জ্বালানি তেল বিতরণে বিধিনিষেধ তুলে নেয়ার সিদ্ধান্ত ইরান যুদ্ধ দ্রুত শেষ করার ইঙ্গিত ট্রাম্পের সংসদের প্রথম অধিবেশন নিয়ে যত আলোচনা ১৮ মার্চ ছুটি ঘোষণা করে প্রজ্ঞাপন জারি স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন খালেদা জিয়াসহ ২০ ব্যক্তি-প্রতিষ্ঠান মধ্যপ্রাচ্যজুড়ে ছড়িয়ে পড়েছে যুদ্ধ: কোন দেশে কত মৃত্যু ও ক্ষয়ক্ষতি জিয়া পরিবারের প্রয়াত সদস্যদের আত্মার মাগফিরাত কামনায় বগুড়ায় হিফজুল কোরআন প্রতিযোগিতার গ্র্যান্ড ফিনাল ১০ থেকে ১২ মার্চের মধ্যে বসতে পারে জাতীয় সংসদের প্রথম অধিবেশন

বগুড়ায় মসলা আমদানিকারক প্রতিষ্ঠানকে জরিমানা

রিপোর্টারের নাম
  • আপডেট সময় বুধবার, ১ জুলাই, ২০২০

স্টাফ রিপোর্টার, বগুড়া

বগুড়ায় পণ্যের মোড়ক ব্যবহার না করা, সঠিক ওজন না থাকাসহ ছয়টি মামলায় মসলা আমদানিকারক প্রতিষ্ঠান মেসার্স হামিদ অ্যান্ড সন্সকে ১ লাখ ২৪ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

 

বুধবার (১ জুলাই) দুপুর সাড়ে ১২টার দিকে সদর উপজেলার কলোনি চকফরিদ এলাকায় জেলার নির্বাহী ম্যাজিস্ট্রেট জি এম রাশেদুল ইসলাম ও এটিএম কামরুল ইসলামের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়।

 

নির্বাহী ম্যাজিস্ট্রেট এটিএম কামরুল ইসলাম জানান, মেসার্স হামিদ অ্যান্ড সন্স একটি মসলা আমদানিকারক ব্যবসা প্রতিষ্ঠান। সদর উপজেলার চকফরিদ এলাকায় এ প্রতিষ্ঠানে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে দণ্ডবিধি ১৮৬০ এর ২৬৯ ধারায় ১ হাজার টাকা, ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৩৭, ৪৪ ধারায় এক লাখ টাকা, সংক্রামক রোগ প্রতিরোধ, নিয়ন্ত্রণ ও নির্মূল আইন ২০১৮ এর ২৪ (২) ধারায় ২০০ টাকা, স্থানীয় সরকার পৌরসভা আইন ২০০৯ এর ১০৮ (৭) ধারায় একশ’ টাকা এবং দণ্ডবিধি ১৮৬০ এর ২৬৯ ধারায় ১ হাজার ১০০ টাকাসহ মোট ১ লাখ ২৪ হাজার টাকা জরিমানা করা হয়।

 

তিনি জানান, কোরবানি ঈদকে সামনে রেখে ভেজাল পণ্য বিরোধী অভিযান অব্যাহত থাকবে। ভ্রাম্যমাণ আদালত পরিচালনার সময় পৌরসভার কর্মকর্তা স্যানিটারি ইন্সপেক্টর শাহ আলী ও পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023