শিরোনাম :
জ্বালানি তেল বিতরণে বিধিনিষেধ তুলে নেয়ার সিদ্ধান্ত ইরান যুদ্ধ দ্রুত শেষ করার ইঙ্গিত ট্রাম্পের সংসদের প্রথম অধিবেশন নিয়ে যত আলোচনা ১৮ মার্চ ছুটি ঘোষণা করে প্রজ্ঞাপন জারি স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন খালেদা জিয়াসহ ২০ ব্যক্তি-প্রতিষ্ঠান মধ্যপ্রাচ্যজুড়ে ছড়িয়ে পড়েছে যুদ্ধ: কোন দেশে কত মৃত্যু ও ক্ষয়ক্ষতি জিয়া পরিবারের প্রয়াত সদস্যদের আত্মার মাগফিরাত কামনায় বগুড়ায় হিফজুল কোরআন প্রতিযোগিতার গ্র্যান্ড ফিনাল ১০ থেকে ১২ মার্চের মধ্যে বসতে পারে জাতীয় সংসদের প্রথম অধিবেশন একুশের প্রথম প্রহরে ভাষা শহীদদের প্রতি ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছে প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রীর ৮ উপদেষ্টার দপ্তর বণ্টন, কে পেলেন কোন দায়িত্ব

বগুড়ায় আরও ৬১ জনের করোনা শনাক্ত

রিপোর্টারের নাম
  • আপডেট সময় বুধবার, ১ জুলাই, ২০২০

স্টাফ রিপোর্টার, বগুড়া

বগুড়ায় নতুন করে আরও ৬১ জন করোনাভাইরাসে আক্রান্ত শনাক্ত হয়েছেন। এ নিয়ে জেলায় মোট ২ হাজার ৯৭৯ জন আক্রান্ত শনাক্ত হলেন।

 

বগুড়ার ভারপ্রাপ্ত সিভিল সার্জন ডা. মোস্তাফিজুর রহমান তুহিন জেলার সর্বশেষ করোনা পরিস্থিতি নিয়ে বুধবার সকালে ব্রিফিংয়ে এ তথ্য জানান।

 

সকাল ১১টায় অনুষ্ঠিত অনলাইন ব্রিফিংয়ে ডা. মোস্তাফিজুর রহমান তুহিন জানান, ৩০ জুন মঙ্গলবার জেলার দু’টি পিসিআর ল্যাবে মোট ২৫৫টি নমুনা পরীক্ষায় ২৩ দশমিক ৯২ শতাংশ বা ৬১ জনের পজিটিভ এসেছে। গেল ২৪ ঘন্টায় নতুন করে কারও মৃত্যু হয়নি বরং আরও ৯৫ জন সুস্থ হয়েছেন। এ নিয়ে ৩০ জুন পর্যন্ত জেলায় মোট ৬৬৯ জন সুস্থ হয়েছেন। আক্রান্তের তুলনায় সুস্থতার হার ২২ দশমিক ৪৫ শতাংশ।

 

বগুড়ায় গত ১ এপ্রিল প্রথম এক ব্যক্তি করোনায় আক্রান্ত হন। তারপর থেকে ৩০জুন পর্যন্ত জেলায় মোট ১৮ হাজার ৬৬৬টি নমুনা সংগ্রহ করা হয়। এর মধ্যে মোট ফলাফল এসেছে ১৫ হাজার ৮৪৪ জনের।

 

স্বাস্থ্য দপ্তরের পক্ষ থেকে আয়োজিত বুধবারের ওই ব্রিফিংয়ে জানানো হয়, ৩০ জুন বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজের (শজিমেক) পিসিআর ল্যাবে পরীক্ষা করা ১৭৮টি নমুনায় ৩১ জনের পজিটিভ এসেছে। আর বেসরকারি টিএমএসএস মেডিকেল কলেজের (টিএমসি) পিসিআর ল্যাবে বগুড়ার ৭৭টি নমুনার মধ্যে আরও ৩০টি পজিটিভ এসেছে। নতুন করে আক্রান্ত ৬১জনের মধ্যে ৪৩ জন পুরুষ, ১৫ নারী এবং বাকি ৩ জন শিশু।

 

বগুড়া জেলা স্বাস্থ্য দপ্তরের মুখপাত্র ডা. মোস্তাফিজুর রহমান তুহিন বলেন, নতুন আক্রান্তদের মধ্যে তেমন কোন উপসর্গ না থাকায় তাদেরকে নিজ নিজ বাড়িতে আইসোলেশনে থেকে চিকিৎসা নেওয়ার জন্য পরামর্শ দেওয়া হয়েছে। তবে প্রয়োজন হলে তাদেরকে হাসপাতালে যেতেও বলা হয়েছে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023