শিরোনাম :
সংবিধান সংস্কার পরিষদের কোনো অস্তিত্ব নেই:সালাহউদ্দিন আহমদ জ্বালানি তেল বিতরণে বিধিনিষেধ তুলে নেয়ার সিদ্ধান্ত ইরান যুদ্ধ দ্রুত শেষ করার ইঙ্গিত ট্রাম্পের সংসদের প্রথম অধিবেশন নিয়ে যত আলোচনা ১৮ মার্চ ছুটি ঘোষণা করে প্রজ্ঞাপন জারি স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন খালেদা জিয়াসহ ২০ ব্যক্তি-প্রতিষ্ঠান মধ্যপ্রাচ্যজুড়ে ছড়িয়ে পড়েছে যুদ্ধ: কোন দেশে কত মৃত্যু ও ক্ষয়ক্ষতি জিয়া পরিবারের প্রয়াত সদস্যদের আত্মার মাগফিরাত কামনায় বগুড়ায় হিফজুল কোরআন প্রতিযোগিতার গ্র্যান্ড ফিনাল ১০ থেকে ১২ মার্চের মধ্যে বসতে পারে জাতীয় সংসদের প্রথম অধিবেশন একুশের প্রথম প্রহরে ভাষা শহীদদের প্রতি ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছে প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রীর

বগুড়ায় আরও ৬৯ জন করোনা আক্রান্ত

রিপোর্টারের নাম
  • আপডেট সময় সোমবার, ২৯ জুন, ২০২০

স্টাফ রিপোর্টার, বগুড়া

বগুড়ায় সোমবার দুপুর পর্যন্ত গত ২৪ ঘণ্টায় ২২ নারী ও চার শিশুসহ আরও ৬৯ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। আক্রান্তদের মধ্যে চিকিৎসকসহ বিভিন্ন পেশার মানুষ রয়েছেন।

এ নিয়ে গত ৯০ দিনে জেলায় করোনা পজিটিভ হয়েছেন, দুই হাজার ৭৮২ জন। সুস্থ হয়েছেন ৪৪৩ জন এবং মারা গেছেন ৪৮ জন।

ডেপুটি সিভিল সার্জন ডা. মোস্তাফিজুর রহমান তুহিন এ তথ্য দিয়েছেন।

বগুড়া সিভিল সার্জন কার্যালয়ের সূত্র জানায়, রোববার বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতাল পিসিআর ল্যাবে ১৮৮ জনের নমুনা পরীক্ষা করা হয়। এর মধ্যে ১৫ জন পজিটিভ হন।

টিএমএসএস মেডিকেল কলেজ ও রফাতউল্লাহ কমিউনিটি হাসপাতাল পিসিআর ল্যাবে ১৮৮ জনের নমুনা পরীক্ষা করা হয়। বগুড়ার ১৩৭ জনের মধ্যে ৫৪ জনের করোনা ধরা পড়ে। ২৪ ঘণ্টায় বগুড়ার দুটি ল্যাবের রিপোর্টে চিকিৎসকসহ বিভিন্ন পেশার মোট ৬৯ জন করোনায় আক্রান্ত হয়েছেন।

এর মধ্যে পুরুষ ৪৩, নারী ২২ ও শিশু চার। আক্রান্তদের মধ্যে বগুড়া সদরে ৫৫ জন, গাবতলীতে ছয়জন, শাজাহানপুরে তিনজন, শিবগঞ্জে তিনজন ও দুপচাঁচিয়ায় দুজন।

এ নিয়ে জেলায় মোট আক্রান্ত দুই হাজার ৭৮২ জন। এর মধ্যে পুরুষ এক হাজার ৯০৪, নারী ৭২৫ জন ও শিশু ১৫৩ জন। আক্রান্তদের মধ্যে সদরে এক হাজার ৯৪১ জন, গাবতলীতে ১৪৬, শাজাহানপুরে ১৪২, শেরপুরে ১১১, কাহালুতে ৭৪, শিবগঞ্জে ৭২, সারিয়াকান্দিতে ৭১, ধুনটে ৫৯, দুপচাঁচিয়ায় ৫৬, সোনাতলায় ৫৪, নন্দীগ্রামে ২৮ জন এবং আদমদীঘিতে ২৮ জন।

ডেপুটি সিভিল সার্জন ডা. মোস্তাফিজুর রহমান তুহিন জানান, রোববার ৪৩৪ জনের নমুনা সংগ্রহ করা হয়। এ নিয়ে জেলায় মোট ১৭ হাজার ৭১৭ জনের নমুনা সংগ্রহ করা হয়।

পিসিআর ল্যাব থেকে ফল পাওয়া গেছে ১৫ হাজার ২২১ জনের। নমুনা জটে পড়েছে দুই হাজার ৪৯৬ জনের। নতুন ৯১ জনসহ মোট সুস্থ হয়েছেন ৪৪৩ জন। এখন পর্যন্ত মৃত্যু হয়েছে ৪৮ জনের। বর্তমানে আইসোলেশন, হাসপাতাল ও বাড়িতে চিকিৎসাধীন দুই হাজার ২৯১ জন।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023