শিরোনাম :
ইরান যুদ্ধ দ্রুত শেষ করার ইঙ্গিত ট্রাম্পের সংসদের প্রথম অধিবেশন নিয়ে যত আলোচনা ১৮ মার্চ ছুটি ঘোষণা করে প্রজ্ঞাপন জারি স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন খালেদা জিয়াসহ ২০ ব্যক্তি-প্রতিষ্ঠান মধ্যপ্রাচ্যজুড়ে ছড়িয়ে পড়েছে যুদ্ধ: কোন দেশে কত মৃত্যু ও ক্ষয়ক্ষতি জিয়া পরিবারের প্রয়াত সদস্যদের আত্মার মাগফিরাত কামনায় বগুড়ায় হিফজুল কোরআন প্রতিযোগিতার গ্র্যান্ড ফিনাল ১০ থেকে ১২ মার্চের মধ্যে বসতে পারে জাতীয় সংসদের প্রথম অধিবেশন একুশের প্রথম প্রহরে ভাষা শহীদদের প্রতি ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছে প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রীর ৮ উপদেষ্টার দপ্তর বণ্টন, কে পেলেন কোন দায়িত্ব ইরানে শিগগির ট্রাম্পের হামলার ইঙ্গিত

পাকিস্তান স্টক এক্সচেঞ্জ ভবনে বন্দুকধারীর হামলা, নিহত ৬

রিপোর্টারের নাম
  • আপডেট সময় সোমবার, ২৯ জুন, ২০২০

ডেস্ক রিপোর্ট

পাকিস্তান স্টক এক্সচেঞ্জ ভবনে বন্দুকধারীর হামলায় চার হামলাকারীসহ অন্তত ছয়জন নিহত হয়েছেন। সোমবার সকালে করাচিতে এ ঘটনা ঘটে।

 

পাকিস্তানি সংবাদমাধ্যম দ্য ডন জানিয়েছে, চার হামলাকারী গাড়ি থেকে বেরিয়ে গ্রেনেড নিক্ষেপের পর ভবনে প্রবেশ করে। তাদের হামলায় অন্তত দুই বেসামরিক নাগরিক প্রাণ হারিয়েছেন, আহত হয়েছেন আরও অনেকে।

 

হামলার পরপরই স্থানীয় পুলিশ ও রেঞ্জার্স সদস্যরা দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হন এবং চার হামলাকারীকে হত্যা করেন। ওই এলাকায় এখনও অভিযান চলছে।

 

হামলাকারীদের কাছ থেকে বেশ কয়েকটি আগ্নেয়াস্ত্র ও গ্রেনেড উদ্ধার করা হয়েছে।

 

পুলিশ সার্জন ডা. কারার আহমেদ আব্বাসি জানিয়েছেন, অন্তত পাঁচটি মরদেহ এবং পুলিশসহ সাতজন গুরুতর আহত ব্যক্তিকে ডা. রুথ পফু সিভিল হাসপাতালে নেয়া হয়েছে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023