শিরোনাম :
পলাশবাড়িতে আইএফআইসি ব্যাংকের ৫০তম বর্ষ পালিত শাজাহানপুরে ডেঙ্গু প্রতিরোধে মাঝিরা ইউনিয়ন জামায়াতের লিফলেট বিতরণ শিবগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে বিশ্ব শিক্ষক দিবস পালিত জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষ্যে মহাস্থানে নিসচা’র সচেতনতামূলক প্রশিক্ষণ কর্মশালা ছোনকা বাজার আন্ডারপাসের দুই পাশে অবৈধ দোকান উচ্ছেদ, শোভাবর্ধন গাছ রোপণ শাজাহানপুরে মশা নিধন, পরিচ্ছন্নতা ও বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন বেতগাড়ী ইউনিয়ন পরিষদের অস্থায়ী কার্যালয়ের শুভ উদ্বোধন শিবগঞ্জে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ও অসহায়দের মাঝে ঢেউটিন বিতরণে গাবতলীতে ভিডিও কনফারেন্স’র মাধ্যমে কৃষক কার্ড বিতরণ করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান বগুড়ায় জাতীয় কবি নজরুল এর ৫০তম মৃত্যুবার্ষিকী পালন

বগুড়ায় আরও ৬৭ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত

রিপোর্টারের নাম
  • আপডেট সময় শনিবার, ২৭ জুন, ২০২০

স্টাফ রিপোর্টার, বগুড়া

বগুড়ায় নতুন করে আরও ৬৭ জন করোনাভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত হয়েছেন। শনিবার সকালে জেলা স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে অনলাইন ব্রিফিংয়ে এ তথ্য জানানো হয়।

 

বগুড়ার সর্বশেষ করোনা পরিস্থিতি নিয়ে সকাল ১১টার ওই ব্রিফিংয়ে অংশ নেন বগুড়ার ডেপুটি সিভিল সার্জন ডা. মোস্তাফিজুর রহমান তুহিন।

 

ব্রিফিংয়ে বলা হয়, গত ১ এপ্রিল থেকে বগুড়ায় এখন পর্যন্ত ১৪ হাজার ৬২৪টি নমুনা পরীক্ষা করা হয়েছে। তার মধ্যে মোট ২ হাজার ৬৬৯ জন করোনায় আক্রান্ত হয়েছেন। আর আক্রান্তদের মধ্যে এ পর্যন্ত ৪৭ জনের মৃত্যু হয়েছে এবং সুস্থ হয়েছেন ৩২২ জন।

 

বগুড়া জেলা স্বাস্থ্য বিভাগের মুখপাত্র ডা. মোস্তাফিজুর রহমান তুহিন জানান, জেলায় শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজে (শজিমেক) ও বেসরকারি টিএমএসএস মেডিকেল কলেজের পিসিআর ল্যাবে শুক্রবার মোট ৩০৫ জনের নমুনা পরীক্ষা করা হয়। এতে ৫ শিশুসহ ৬৭ জনের করোনা রেজাল্ট পজিটিভ আসে।

 

তার দেওয়া তথ্য অনুযায়ী, শজিমেকে পরীক্ষা করা ১৭৭টি নমুনার মধ্যে ১৮টি পজিটিভ এবং টিএমএসএসের পিসিআর ল্যাবে ১২৮টি নমুনায় পজিটিভ আসে ৪৯ জনের। আক্রান্তদের মধ্যে ৪০ জন পুরুষ, ২২ জন নারী ও ৫ শিশু রয়েছে।

 

আক্রান্তদের বয়স বিশ্লেষণে দেখা গেছে, ১৮ থেকে ৪০ বছর বয়সীদের সংখ্যা ২৭ জন, ৪১ থেকে ৫০ বছরের ১০ জন, ৫১ থেকে ৭০ বছর বয়সী রয়েছে ২৪ জন এবং বাদ বাকি একজনের বয়স ৭০ বছরের বেশি।

 

উপজেলাওয়ারী হিসাবে, করোনায় আক্রান্ত ৫৬ জনের বাড়ি বগুড়া সদর উপজেলায়। অন্যান্য উপজেলার মধ্যে শেরপুরে ৪ জন, শিবগঞ্জে ৩ জন, ধুনটে ২ জন, শাজাহানপুর ও কাহালুতে একজন করে কোভিড-১৯ পজিটিভ হয়েছে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023