শিরোনাম :
ইরান যুদ্ধ দ্রুত শেষ করার ইঙ্গিত ট্রাম্পের সংসদের প্রথম অধিবেশন নিয়ে যত আলোচনা ১৮ মার্চ ছুটি ঘোষণা করে প্রজ্ঞাপন জারি স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন খালেদা জিয়াসহ ২০ ব্যক্তি-প্রতিষ্ঠান মধ্যপ্রাচ্যজুড়ে ছড়িয়ে পড়েছে যুদ্ধ: কোন দেশে কত মৃত্যু ও ক্ষয়ক্ষতি জিয়া পরিবারের প্রয়াত সদস্যদের আত্মার মাগফিরাত কামনায় বগুড়ায় হিফজুল কোরআন প্রতিযোগিতার গ্র্যান্ড ফিনাল ১০ থেকে ১২ মার্চের মধ্যে বসতে পারে জাতীয় সংসদের প্রথম অধিবেশন একুশের প্রথম প্রহরে ভাষা শহীদদের প্রতি ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছে প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রীর ৮ উপদেষ্টার দপ্তর বণ্টন, কে পেলেন কোন দায়িত্ব ইরানে শিগগির ট্রাম্পের হামলার ইঙ্গিত

বগুড়ায় বিপুল পরিমাণ গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

রিপোর্টারের নাম
  • আপডেট সময় শুক্রবার, ২৬ জুন, ২০২০

স্টাফ রিপোর্টার, বগুড়া

বগুড়ায় র‌্যাবের অভিযানে ১৭৫ কেজি গাঁজাসহ মাহাফুজার রহমান মাসুম (৩৮) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাব।

 

বৃহস্পতিবার দিবাগত রাতে র‌্যাব-১২ বগুড়া ক্যাম্পের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে সোনাতলা বাজারে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে। মাসুম কুড়িগ্রাম জেলার ফুলবাড়ি উপজেলার পূর্ব ফুলমতি গ্রামের মৃত তোফাজ্জল হোসেনের ছেলে।

 

র‍্যাব জানায়, মাসুমের গাড়িতে তল্লাশি চালিয়ে ১৭৫ কেজি গাঁজা পাওয়া যায়। তার নিকট থেকে ২টি মোবাইল, ২টি সিমকার্ড এবং নগদ ৫০০ টাকা উদ্ধার করা হয় উদ্ধার করা হয়।

 

র‌্যাবের দাবি, মাসুম একজন পেশাদার মাদক ব্যবসায়ী। দীর্ঘদিন ধরে সে আইনশৃঙ্খলা বাহিনীর চোখ ফাঁকি দিয়ে গাঁজাসহ বিভিন্ন মাদকদ্রব্যর চালান দেশের বিভিন্ন স্থানে সরবরাহ করে আসছিল।

 

র‌্যাব-১২ বগুড়া ক্যাম্পের স্কোয়াড কমান্ডার (সহকারী পুলিশ সুপার) মোস্তাফিজুর রহমান এই প্রতিবেদককে বলেন, গোপন সংবাদের ভিত্তিতে সোনাতলা বাজারে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে। এ সময় মাসুমের জীপ গাড়িতে তল্লাশি চালিয়ে ১৭৫ কেজি গাঁজা উদ্ধার করা হয়। মাসুমের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে সোনাতলা থানায় হস্তান্তর করা হয়েছে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023