বগুড়ার প্রবীণ রাজনীতিবিদ ও মুক্তিযোদ্ধা শহীদুল আলম দুদুর মৃত্যুতে জেলা আ.লীগের শোক

রিপোর্টারের নাম
  • আপডেট সময় শুক্রবার, ২৬ জুন, ২০২০

স্টাফ রিপোর্টার, বগুড়া

কাহালু-নন্দীগ্রামের মাটি ও মানুষের নেতা, বগুড়া জেলা আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি, প্রবীণ রাজনীতিবিদ, মুক্তিযোদ্ধা শহীদুল আলম দুলু  বৃহস্পতিবার রাত পৌনে ৯ টায় বার্ধক্যজনিত কারণে বগুড়ার খান্দারস্থ নিজ বাসভবনে ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহে ওয়া ইন্না ইলাহে রাজেউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮০ বছর। তিনি স্ত্রী, ২ ছেলে ও ১ মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তার মৃত্যুতে শোক জানিয়েছেন, বগুড়া জেলা আওয়ামী লীগের সভাপতি মজিবর রহমান মজনু ও সাধারণ সম্পাদক রাগেবুল আহসান রিপু। নেতৃবৃন্দ বিবৃতিতে উল্লেখ করেন, তিনি ছিলেন গণমানুষের নেতা। তার এই মৃত্যুতে কাহালু-নন্দীগ্রামবাসী একজন দেশপ্রেমিক মানব দরদী নেতাকে হারালো। আর বগুড়া জেলা আওয়ামী লীগ হারালো একজন সুহৃদকে। নেতৃবৃন্দ মরহুমের রুহের মাগফেরাত ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023