শিরোনাম :
পলাশবাড়িতে আইএফআইসি ব্যাংকের ৫০তম বর্ষ পালিত শাজাহানপুরে ডেঙ্গু প্রতিরোধে মাঝিরা ইউনিয়ন জামায়াতের লিফলেট বিতরণ শিবগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে বিশ্ব শিক্ষক দিবস পালিত জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষ্যে মহাস্থানে নিসচা’র সচেতনতামূলক প্রশিক্ষণ কর্মশালা ছোনকা বাজার আন্ডারপাসের দুই পাশে অবৈধ দোকান উচ্ছেদ, শোভাবর্ধন গাছ রোপণ শাজাহানপুরে মশা নিধন, পরিচ্ছন্নতা ও বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন বেতগাড়ী ইউনিয়ন পরিষদের অস্থায়ী কার্যালয়ের শুভ উদ্বোধন শিবগঞ্জে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ও অসহায়দের মাঝে ঢেউটিন বিতরণে গাবতলীতে ভিডিও কনফারেন্স’র মাধ্যমে কৃষক কার্ড বিতরণ করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান বগুড়ায় জাতীয় কবি নজরুল এর ৫০তম মৃত্যুবার্ষিকী পালন

৩ দিনের কর্মসূচি ঘোষনা
নন্দীগ্রামের প্রবীন আওয়ামী লীগ নেতা শহিদুল আলম দুদু আর নেই
রিপোর্টারের নাম
  • আপডেট সময় শুক্রবার, ২৬ জুন, ২০২০

নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধি

বগুড়া জেলা আওয়ামী লীগের সাবেক সহ সভাপতি প্রবীন আওয়ামী লীগ নেতা শহিদুল আলম দুদু (৮০) বার্ধক্যজনিত কারণে মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। বগুড়া শহরের খান্দারস্থ নিজ বাসভবনে বৃহস্পতিবার রাত পৌনে ৯ টায় তার মৃত্যু হয় বলে তার ছেলে ডা. বিপুল জানান। মৃত্যুকালে স্ত্রী, ২ পুত্র,১ কন্যাসহ অসংখ্য শুভাকাঙ্খী রেখে গেছেন। তিনি কয়েক মাস যাবত বার্ধক্যজনিত কারণে অসুস্থ্য ছিলেন। শহিদুল আলম দুদু ১৯৪২ সালের বগুড়ার নন্দীগ্রাম উপজেলার চৌদিঘি গ্রামে জন্মগ্রহণ করেন। তিনি নন্দীগ্রাম-কাহালু এলাকা থেকে নৌকা মার্কার মনোনয়ন নিয়ে একাধিকবার জাতীয় সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেছেন। প্রবীন আওয়ামী লীগ নেতা শহিদুল আলম দুদুর মৃত্যুতে ৩ দিনের শোক কর্মসূচি ঘোষনা করেছে বলে জানিয়েছেন নন্দীগ্রাম উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক আনোয়ার হোসেন রানা এলএলবি। শোক কর্মসূচির মধ্যে রয়েছে শুক্রবার দলীয় কার্যালয়ে জাতীয়,দলীয় ও কালো পতাকা উত্তোলন,কালো ব্যাজ ধারণ, করোনা পরিস্থিতিতে স্বাস্থ্যবিধি মেনে শনিবার বাদ আছর উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে কলেজ মসজিদে দোয়া মাহফিল ও রবিবার নন্দীগ্রাম পৌরসভা ও সকল ইউনিয়নে স্ব স্ব উদ্যোগে দোয়া মাফিল অনুষ্ঠিত হবে। এদিকে শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে বিবৃতি দিয়েছেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি রফিকুল ইসলাম রফিক ও ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক আনোয়ার হোসেন রানা এলএলবি।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023