শিরোনাম :
ইরান যুদ্ধ দ্রুত শেষ করার ইঙ্গিত ট্রাম্পের সংসদের প্রথম অধিবেশন নিয়ে যত আলোচনা ১৮ মার্চ ছুটি ঘোষণা করে প্রজ্ঞাপন জারি স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন খালেদা জিয়াসহ ২০ ব্যক্তি-প্রতিষ্ঠান মধ্যপ্রাচ্যজুড়ে ছড়িয়ে পড়েছে যুদ্ধ: কোন দেশে কত মৃত্যু ও ক্ষয়ক্ষতি জিয়া পরিবারের প্রয়াত সদস্যদের আত্মার মাগফিরাত কামনায় বগুড়ায় হিফজুল কোরআন প্রতিযোগিতার গ্র্যান্ড ফিনাল ১০ থেকে ১২ মার্চের মধ্যে বসতে পারে জাতীয় সংসদের প্রথম অধিবেশন একুশের প্রথম প্রহরে ভাষা শহীদদের প্রতি ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছে প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রীর ৮ উপদেষ্টার দপ্তর বণ্টন, কে পেলেন কোন দায়িত্ব ইরানে শিগগির ট্রাম্পের হামলার ইঙ্গিত

করোনা পরীক্ষা সবার জন্য উন্মুক্ত করছে আইসিডিডিআরবি

রিপোর্টারের নাম
  • আপডেট সময় বুধবার, ২৪ জুন, ২০২০

স্টাফ রিপোর্টার, ঢাকা

আন্তর্জাতিক উদরাময় রোগ গবেষণা কেন্দ্র বাংলাদেশ (আইসিডিডিআরবি) আগামী শুক্রবার (২৬ জুন) থেকে সবার জন্য করোনা পরীক্ষা উন্মুক্ত করতে যাচ্ছে।

বুধবার গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

 

বিজ্ঞপ্তিতে বলা হয়, আগামী ২৬ জুন থেকে আইসিডিডিআর,বি-র ডায়াগনস্টিক সেন্টারে কোভিড-১৯ এর টেস্ট শুরু হবে। প্রাথমিক পর্যায়ে অনলাইন রেজিস্ট্রেশনের মাধ্যমে টেস্টের প্রক্রিয়া চালু হবে। এজন্য http://covid19test.icddrb.org ওয়েবসাইট ভিজিট করে নিবন্ধন ফরম পূরণ করতে হবে। এই ওয়েব অ্যাপ্লিকেশনটি সন্ধ্যা ৬টার সময় খুলে দেওয়া হবে।

 

সরকার নির্ধারিত সাড়ে ৩ হাজার টাকা দিয়ে এই টেস্ট করানো যাবে। টাকা ডেবিট বা ক্রেডিট কার্ড অথবা অনলাইন ব্যাংকিং কিংবা মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে জমা দেওয়া যাবে। টেস্টের জন্য গলা এবং নাকের গভীর থেকে থেকে শ্লেষ্মা সংগ্রহ করা হবে। প্রতিদিন সকাল ৭টা থেকে রাত ১২টা পর্যন্ত নমুনা সংগ্রহ করা হবে। আর ২৪-৪৮ ঘণ্টার মধ্যে রিপোর্ট দেওয়া হবে বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023