শিরোনাম :
পলাশবাড়িতে আইএফআইসি ব্যাংকের ৫০তম বর্ষ পালিত শাজাহানপুরে ডেঙ্গু প্রতিরোধে মাঝিরা ইউনিয়ন জামায়াতের লিফলেট বিতরণ শিবগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে বিশ্ব শিক্ষক দিবস পালিত জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষ্যে মহাস্থানে নিসচা’র সচেতনতামূলক প্রশিক্ষণ কর্মশালা ছোনকা বাজার আন্ডারপাসের দুই পাশে অবৈধ দোকান উচ্ছেদ, শোভাবর্ধন গাছ রোপণ শাজাহানপুরে মশা নিধন, পরিচ্ছন্নতা ও বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন বেতগাড়ী ইউনিয়ন পরিষদের অস্থায়ী কার্যালয়ের শুভ উদ্বোধন শিবগঞ্জে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ও অসহায়দের মাঝে ঢেউটিন বিতরণে গাবতলীতে ভিডিও কনফারেন্স’র মাধ্যমে কৃষক কার্ড বিতরণ করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান বগুড়ায় জাতীয় কবি নজরুল এর ৫০তম মৃত্যুবার্ষিকী পালন

নন্দীগ্রামে স্বাস্থ্যবিধি মানা হচ্ছে না সিএনজি-অটোরিক্সায়

রিপোর্টারের নাম
  • আপডেট সময় বুধবার, ২৪ জুন, ২০২০

নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধি

বগুড়ার নন্দীগ্রাম উপজেলায় প্রাণঘাতী করোনা ভাইরাস সংক্রমণরোধে স্বাস্থ্যবিধি মেনে গণপরিবহন চালানোর সরকারি নির্দেশ মানা হচ্ছে না সিএনজি-অটোরিকশায়।
জানা গেছে, জীবন ও জীবিকার তাগিদে সরকার লকডাউন কিছুটা শিথিল করেছে। খুলে দেয়া হয়েছে যানবাহনসহ ব্যবসা প্রতিষ্ঠান। মহাসড়কে দাপিয়ে বেড়াচ্ছে সিএনজি-অটোরিকশা ও অটোভ্যান। ছোট ছোট এসব যানবাহনে যাত্রী চাপাচাপি করে বসে গন্তব্যস্থলে যাচ্ছেন। আর চালক বা যাত্রী কেউ মানছেন না স্বাস্থ্যবিধি। মাস্ক ব্যবহারও দিন দিন কমে যাচ্ছে। ফলে লকডাউন শিথিল করার ক্ষেত্রে সরকারের দেয়া বিধি-নিষেধ ও শর্ত কোথাও মানা হচ্ছে না। এতে করোনা ঝুঁকি অনেক বাড়ছে।

এ দিকে ক্রেতারা দোকানে দোকানে ভিড় করছেন। সেখানেও সামাজিক দূরত্ব কেউই মানছে না। পাশাপাশি অনেকে প্রায় গা ঘেষে দাঁড়িয়ে আছেন। দোকানে থাকা কর্মচারি মুখে কোন মাস্ক নেই। বাজারের প্রায় সব দোকানেই একই চিত্র। বাজারের চিত্র দেখে বুঝা মুশকিল যে দেশে করোনাভাইরাস নামে ভয়াবহ কোন সংক্রমণ ব্যাধি আছে।
অটোচালক দুলাল হোসেন বলেন, কেউ তো মাস্ক ব্যবহার করে না। মাস্ক পকেটে আছে। প্রয়োজন হলে ব্যবহার করবো। করোনার ভয়ে ঘরে থাকলে পেট চলবে না। রাব্বি হাসান নামে একজন যাত্রী বলেন, প্রয়োজনে বাইরে বের হতে হচ্ছে। নিজের গাড়ি নেই। তাই ঝুঁকিপূর্ণ হলেও অটোরিকশায় যাতায়াত করতে হচ্ছে।
এ বিষয়ে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. নুরুল ইসলাম বলেন, যারা স্বাস্থ্যবিধি বা সামাজিক দূরুত্ব মানছে না তাদেরকে জরিমানা করা হচ্ছে। করোনাভাইরাস প্রতিরোধে সচেতনতা করার চেষ্টা করছি।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023