শিরোনাম :
পলাশবাড়িতে আইএফআইসি ব্যাংকের ৫০তম বর্ষ পালিত শাজাহানপুরে ডেঙ্গু প্রতিরোধে মাঝিরা ইউনিয়ন জামায়াতের লিফলেট বিতরণ শিবগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে বিশ্ব শিক্ষক দিবস পালিত জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষ্যে মহাস্থানে নিসচা’র সচেতনতামূলক প্রশিক্ষণ কর্মশালা ছোনকা বাজার আন্ডারপাসের দুই পাশে অবৈধ দোকান উচ্ছেদ, শোভাবর্ধন গাছ রোপণ শাজাহানপুরে মশা নিধন, পরিচ্ছন্নতা ও বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন বেতগাড়ী ইউনিয়ন পরিষদের অস্থায়ী কার্যালয়ের শুভ উদ্বোধন শিবগঞ্জে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ও অসহায়দের মাঝে ঢেউটিন বিতরণে গাবতলীতে ভিডিও কনফারেন্স’র মাধ্যমে কৃষক কার্ড বিতরণ করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান বগুড়ায় জাতীয় কবি নজরুল এর ৫০তম মৃত্যুবার্ষিকী পালন

বগুড়ায় স্বাস্থ্যবিধি মেনে আ’ লীগের ৭১তম প্রতিষ্ঠাবার্ষিকী কর্মসূচি পালন

রিপোর্টারের নাম
  • আপডেট সময় মঙ্গলবার, ২৩ জুন, ২০২০

স্টাফ রিপোর্টার, বগুড়া

ঐতিহ্যবাহী রাজনৈতিক সংগঠন বাংলাদেশ আওয়ামী লীগের ৭১তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে বগুড়া জেলা আওয়ামী লীগের উদ্যোগে মঙ্গলবার স্বাস্থ্যবিধি মেনে কর্মসূচি পালন করা হয়। টেম্পল রোডস্থ দলীয় কার্যালয়ে সকালে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, বঙ্গবন্ধু ও জাতীয় চার নেতার প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ এবং বঙ্গবন্ধুর ঐতিহাসিক ভাষণ প্রচার করা হয়। কর্মসূচিতে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগ নেতা এড. আমানুল্লাহ্, মঞ্জুরুল আলম মোহন, সাগর কুমার রায়, আসাদুর রহমান দুলু, প্রদীপ কুমার রায়, এস এম রুহুল মোমিন তারিক, মাশরাফী হিরো, আবু সুফিয়ান সফিক, এম এ বাছেদ, সৈয়দ শাহ্জাদা চৌধুরী প্রমুখ। জেলা আওয়ামী লীগের সভাপতি মজিবুর রহমান মজনু ও সাধারণ সম্পাদক রাগেবুল আহসান রিপুর নির্দেশে স্বল্প সংখ্যক মানুষের উপস্থিতিতে কর্মসূচি সম্পন্ন করা হয়।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023