শিরোনাম :
ইরান যুদ্ধ দ্রুত শেষ করার ইঙ্গিত ট্রাম্পের সংসদের প্রথম অধিবেশন নিয়ে যত আলোচনা ১৮ মার্চ ছুটি ঘোষণা করে প্রজ্ঞাপন জারি স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন খালেদা জিয়াসহ ২০ ব্যক্তি-প্রতিষ্ঠান মধ্যপ্রাচ্যজুড়ে ছড়িয়ে পড়েছে যুদ্ধ: কোন দেশে কত মৃত্যু ও ক্ষয়ক্ষতি জিয়া পরিবারের প্রয়াত সদস্যদের আত্মার মাগফিরাত কামনায় বগুড়ায় হিফজুল কোরআন প্রতিযোগিতার গ্র্যান্ড ফিনাল ১০ থেকে ১২ মার্চের মধ্যে বসতে পারে জাতীয় সংসদের প্রথম অধিবেশন একুশের প্রথম প্রহরে ভাষা শহীদদের প্রতি ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছে প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রীর ৮ উপদেষ্টার দপ্তর বণ্টন, কে পেলেন কোন দায়িত্ব ইরানে শিগগির ট্রাম্পের হামলার ইঙ্গিত

চীনের ভ্যাকসিন প্রথমেই পাবে বাংলাদেশ

রিপোর্টারের নাম
  • আপডেট সময় সোমবার, ২২ জুন, ২০২০

স্টাফ রিপোর্টার ঢাকা

করোনাভাইরাস প্রতিরোধের জন্য সফলভাবে কোনো ভ্যাকসিন তৈরি করতে পারলে যাবতীয় সহযোগিতা ও সহায়তার ক্ষেত্রে বাংলাদেশকে অগ্রাধিকার দিবে চীন, এমনটাই জানিয়েছে চীনা দূতাবাসের ডেপুটি চিফ অব মিশন হুয়ালং ইয়ান।

 

 

তিনি বলেন, ‘বাংলাদেশ আমাদের গুরুত্বপূর্ণ বন্ধু এবং এক্ষেত্রে বাংলাদেশ অবশ্যই অগ্রাধিকার পাবে। করোনাভাইরাস পরিস্থিতি মোকাবিলায় বাংলাদেশ ও চীন নিবিড়ভাবে কাজ করছে।’

 

প্রসঙ্গত, দুই সপ্তাহ বাংলাদেশে অবস্থানের পর রোববার দেশে ফেরার আগে ডিপ্লোম্যাটিক করেসপনডেন্ট অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ডিকাব) সদস্যদের সঙ্গে এক ভিডিও কনফারেন্স করেন চীনা বিশেষজ্ঞরা।

 

সে সময় তারা বাংলাদেশে করোনাভাইরাস সংক্রমণের সার্বিক পরিস্থিতি দেখে হতাশা প্রকাশ করলেও বাহবা দিয়েছেন চিকিৎসকসহ স্বাস্থ্যকর্মীদের। আশ্বাস দিয়েছেন বছরের শেষ নাগাদ পাওয়া যেতে পারে কার্যকর টিকা।

 

এদিকে এর আগের দিনই মানবদেহে সম্ভাব্য করোনাভাইরাস ভ্যাকসিনের দ্বিতীয় ধাপের পরীক্ষা শুরু করেছেন দেশটির গবেষকরা। চীনের ইনস্টিটিউট অব মেডিকেল বায়োলজির (আইএমবিসিএএমএস) গবেষকরা আশা করছেন বিশ্বে দশটিরও বেশি সম্ভাব্য করোনা ভ্যাকসিনের পরীক্ষা মানবদেহে চালানো হচ্ছে। তবে কোনোটিই ক্লিনিক্যাল ট্রায়ালের তৃতীয় ধাপ পেরুতে পারেনি। এই ধাপ পেরুলে বিক্রয় অনুমোদন প্রক্রিয়াটাও সহজ হয়ে যায়।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023