শিরোনাম :
ইরান যুদ্ধ দ্রুত শেষ করার ইঙ্গিত ট্রাম্পের সংসদের প্রথম অধিবেশন নিয়ে যত আলোচনা ১৮ মার্চ ছুটি ঘোষণা করে প্রজ্ঞাপন জারি স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন খালেদা জিয়াসহ ২০ ব্যক্তি-প্রতিষ্ঠান মধ্যপ্রাচ্যজুড়ে ছড়িয়ে পড়েছে যুদ্ধ: কোন দেশে কত মৃত্যু ও ক্ষয়ক্ষতি জিয়া পরিবারের প্রয়াত সদস্যদের আত্মার মাগফিরাত কামনায় বগুড়ায় হিফজুল কোরআন প্রতিযোগিতার গ্র্যান্ড ফিনাল ১০ থেকে ১২ মার্চের মধ্যে বসতে পারে জাতীয় সংসদের প্রথম অধিবেশন একুশের প্রথম প্রহরে ভাষা শহীদদের প্রতি ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছে প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রীর ৮ উপদেষ্টার দপ্তর বণ্টন, কে পেলেন কোন দায়িত্ব ইরানে শিগগির ট্রাম্পের হামলার ইঙ্গিত

বগুড়া জেলা দোকান মালিক ব্যবসায়ী ঐক্য পরিষদ
বগুড়া শহরকে জনশুন্য করতে না পারলে শুধু মার্কেট বন্ধ করে করোনা প্রতিরোধ সম্ভব নয়
রিপোর্টারের নাম
  • আপডেট সময় শনিবার, ২০ জুন, ২০২০

স্টাফ রিপোর্টার, বগুড়া
বগুড়া শহরকে জনশুণ্য করতে না পারলে শুধু মার্কেট বন্ধ করে করোনা প্রতিরোধ সম্ভব নয়। তাই করোনা সংক্রমনরোধে জেলা প্রশাসনকে আরো গভীরভাবে ভেবে সিদ্ধান্ত নেওয়া দরকার বলে মনে করেন বগুড়া জেলা দোকান মালিক ব্যবসায়ী ঐক্য পরিষদ। আজ শনিবার (২০-০৬-২০) বিকেল সাড়ে ৫ টায় শুকরা কমিউনিটি সেন্টারে বগুড়া জেলা দোকান মালিক ব্যবসায়ী ঐক্য পরিষদের আহবায়ক আব্দুল মান্নান আকন্দের সভাপতিত্বে সংগঠনের সদস্য সচিব আনোয়ার হোসেন রানা’র সঞ্চালনায় ব্যবসায়ীদের করণীয় শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

 

সভায় জরুরি রোগী বহনের যানবাহন ছাড়া সকল ধরনের যানবাহন (সরকারি ও প্রাইভেট গাড়ী বাদে) বগুড়া শহরে চলাচল বন্ধে কঠোর পদক্ষেপ গ্রহন করা, বগুড়া শহরের শো-রুমসহ সকল ব্যবসা প্রতিষ্ঠান বন্ধে শহরব্যাপি প্রচার প্রচারণা চালানো ও বন্ধ নিশ্চিত করা, ফুটপাত ও হঠাৎ মার্কেট বন্ধে পদক্ষেপ নেওয়া, ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ কালীন সময়ে শহরের গুরুত্বপুর্ন স্থান সমূহে ব্যবসায়ীদের সমন্বয়ে স্বেচ্ছাসেবী নিয়োগ দেওয়া ও স্বাস্থ্য বিধি অমান্য করে বিনা প্রয়োজনে ঘর থেকে বের হলে তার বিরুদ্ধে সর্বোচ্চ আইনগত ব্যবস্থা গ্রহন করার প্রস্তাবনা করা হয়। সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন মোঃ রফিকুল ইসলাম, মোঃ শামিম সরকার, আজিজুর রহমান লিটন, দীপক রায় দীপু, রাশেদ খন্দকার চপল,মনির হোসেন খান, লুৎফর রহমান,রেজাউল করিম রিয়াদ, মাসুদুর রহমান বিপ্লব, শেখর রায়, শামিম খান,শাহীন মন্ডল, হুমায়ন কবির গেদা,বাবুল হোসেন, আব্দুল হামিদ কাজল, রেজাউল করিম, ওহাব খান কাজল, মোস্তাফিজুর রহমান রস্তম প্রমুখ।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023