শিরোনাম :
তিস্তা প্রকল্পের ‘লক্ষ্য তৃতীয় পক্ষ নয়, হস্তক্ষেপের বিষয়ও নয়: চীন বগুড়ার দুপচাঁচিয়ায় ছোট ভাইয়ের ভাড়াটে সন্ত্রাসীদের হামলায় স্ত্রী-ছেলেসহ ৩জন আহত ভেনেজুয়েলায় জোড়া ভূমিকম্পে নিহত বেড়ে ৫৮৯ দেশজুড়ে আজান নিষিদ্ধের পরিকল্পনা নিয়েছে ডেনমার্ক গোবিন্দগঞ্জে পুকুরে প্রদর্শনী খামার স্থাপনে উপকরণ বিতরণ মালয়েশিয়া ও চীন সফর শেষে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী গাবতলীতে নারী ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত বগুড়ায় আন্তর্জাতিক মাদক বিরোধী দিবস উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা দিল্লির সীমান্ত সম্মেলনে বাংলাদেশের প্রধান উদ্বেগ সীমান্ত হত্যা ও পুশইন দেশে ফিরলেন ৫২ হাজার ৪৯১ হাজি, মৃত্যু ৪৯ জনের

বগুড়ায় করোনা কেড়ে নিল পুলিশ সদস্যের প্রাণ

রিপোর্টারের নাম
  • আপডেট সময় শনিবার, ২০ জুন, ২০২০

স্টাফ রিপোর্টার, বগুড়া

করোনাভাইরাসের দায়িত্ব পালন করতে গিয়ে নিজের জীবন উৎসর্গ করলেন বাংলাদেশ পুলিশের আরও এক বীর সদস্য। তার নাম ফয়সাল আলম (৩৮)। তিনি বগুড়া শহরের নারুলি পুলিশ ফাঁড়িতে কনস্টেবল হিসেবে কর্মরত ছিলেন।

 

শনিবার (২০ জুন) এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি জানিয়েছে পুলিশ সদরদফতর।

 

সদরদফতর জানায়, ফয়সাল আলম রাজশাহী জেলার গোদাগাড়ী থানার রাণীনগর গ্রামে জন্মগ্রহণ করেন। মৃত্যুকালে তিনি স্ত্রী ও দুই ছেলেসহ অনেক আত্মীয়-স্বজন এবং গুণগ্রাহী রেখে গেছেন।

 

বাংলাদেশ পুলিশের ব্যবস্থাপনায় মরদেহ মরহুমের গ্রামের বাড়িতে পাঠানো হয়। সেখানে বগুড়া জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের উপস্থিতিতে মরদেহ পারিবারিক কবরস্থানে ধর্মীয় আনুষ্ঠানিকতা শেষে দাফন করা হয়েছে।

 

পুলিশে করোনায় আক্রান্ত হয়ে এ পর্যন্ত মোট ৩০ জন প্রাণ দিয়েছেন। করোনায় এ পর্যন্ত ৮ হাজার ৪৯৬ জন পুলিশ সদস্য আক্রান্ত হয়েছেন। একক বাহিনী হিসেবে এ ভাইরাসে পুলিশেই সবচেয়ে বেশি আক্রান্ত হয়েছে। মোট আক্রান্তদের মধ্যে ডিএমপির সদস্য রয়েছেন ২ হাজার ৫০ জন।

 

এদিকে কোয়ারেন্টাইনে আছেন ৮ হাজার ১৮৭ জন পুলিশ সদস্য। আইসোলেশনে আছেন ৩ হাজার ১৬৫ জন। এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ৪ হাজার ৮১১ জন।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023