শিরোনাম :
পলাশবাড়িতে আইএফআইসি ব্যাংকের ৫০তম বর্ষ পালিত শাজাহানপুরে ডেঙ্গু প্রতিরোধে মাঝিরা ইউনিয়ন জামায়াতের লিফলেট বিতরণ শিবগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে বিশ্ব শিক্ষক দিবস পালিত জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষ্যে মহাস্থানে নিসচা’র সচেতনতামূলক প্রশিক্ষণ কর্মশালা ছোনকা বাজার আন্ডারপাসের দুই পাশে অবৈধ দোকান উচ্ছেদ, শোভাবর্ধন গাছ রোপণ শাজাহানপুরে মশা নিধন, পরিচ্ছন্নতা ও বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন বেতগাড়ী ইউনিয়ন পরিষদের অস্থায়ী কার্যালয়ের শুভ উদ্বোধন শিবগঞ্জে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ও অসহায়দের মাঝে ঢেউটিন বিতরণে গাবতলীতে ভিডিও কনফারেন্স’র মাধ্যমে কৃষক কার্ড বিতরণ করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান বগুড়ায় জাতীয় কবি নজরুল এর ৫০তম মৃত্যুবার্ষিকী পালন

বগুড়ায় চাকুসহ যুবলীগ নেতা খুনের ২ আসামি গ্রেফতার

রিপোর্টারের নাম
  • আপডেট সময় শনিবার, ২০ জুন, ২০২০

স্টাফ রিপোর্টার, বগুড়া

বগুড়ায় দিনদুপুরে যুবলীগ নেতা আবু তালেবকে গলা কেটে হত্যার সাথে জড়িত দুই সন্ত্রাসীকে রক্তমাখা পোশাকসহ গ্রেফতার ও হত্যাকাণ্ডে ব্যবহৃত দুটি চাকু উদ্ধার করেছে পুলিশ।

 

গ্রেফতাররা হলেন, এজাহারভুক্ত আসামি বগুড়া সদরের আকাশতারা গ্রামের আফসার প্রামানিকের ছেলে চাঁন মিয়া (২১) ও একই এলাকার কাইয়ুম প্রামাণিকের ছেলে বাপ্পারাজ ওরফে বাপ্পা (২৪)।

 

 

শুক্রবার রাতে বগুড়া সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার সনাতন চক্রবর্তী এ তথ্য নিশ্চিত করেন।

 

সনাতন চক্রবর্তী জানান, বগুড়া জেলা গোয়েন্দা পুলিশের পরিদর্শক এমরান মাহমুদ তুহিনের নেতৃত্বে পুলিশের একটি দল শুক্রবার রাতে শহরের বারপুর এলাকা থেকে রক্তমাখা পোশাক পরিহিত অবস্থায় আসামিদের গ্রেফতার করে।

 

হত্যাকাণ্ডের পর থেকে পালিয়ে বেড়ানোর কারণে আসামিরা পোশাক পরিবর্তন করতে পারেনি বলে জানান এ পুলিশ কর্মকর্তা।

 

প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামিরা ঘটনায় জড়িত থাকার কথা স্বীকার করে এবং তাদের দেখানো স্থান থেকে চাকু উদ্ধার করা হয় বলে জানান তিনি। জিজ্ঞাসাবাদে আসামিরা পুলিশকে জানান, হত্যাকাণ্ডে ফিরোজ ওরফে ফোকরা নামে আরো একজন জড়িত।

 

উল্লেখ্য, গত ১৪ জুন দুপুর দেড়টার দিকে সাবগ্রাম বন্দর যুবলীগের সাধারণ সম্পাদক আবু তালেবকে (৩৫) শহরের আকাশতারা জুট মিলের সামনে প্রকাশ্যে নৃশংসভাবে গলা কেটে হত্যা করা হয়। পরদিন নিহত তালেবের স্ত্রী রোখসানা বাদী হয়ে বগুড়া সদর থানায় গ্রেফতারকৃত দুইজন ও ফিরোজের নাম উল্লেখ করে অজ্ঞাত ৭-৮ জনের নামে হত্যা মামলা দায়ের করেন।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023