শিরোনাম :
ইরান যুদ্ধ দ্রুত শেষ করার ইঙ্গিত ট্রাম্পের সংসদের প্রথম অধিবেশন নিয়ে যত আলোচনা ১৮ মার্চ ছুটি ঘোষণা করে প্রজ্ঞাপন জারি স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন খালেদা জিয়াসহ ২০ ব্যক্তি-প্রতিষ্ঠান মধ্যপ্রাচ্যজুড়ে ছড়িয়ে পড়েছে যুদ্ধ: কোন দেশে কত মৃত্যু ও ক্ষয়ক্ষতি জিয়া পরিবারের প্রয়াত সদস্যদের আত্মার মাগফিরাত কামনায় বগুড়ায় হিফজুল কোরআন প্রতিযোগিতার গ্র্যান্ড ফিনাল ১০ থেকে ১২ মার্চের মধ্যে বসতে পারে জাতীয় সংসদের প্রথম অধিবেশন একুশের প্রথম প্রহরে ভাষা শহীদদের প্রতি ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছে প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রীর ৮ উপদেষ্টার দপ্তর বণ্টন, কে পেলেন কোন দায়িত্ব ইরানে শিগগির ট্রাম্পের হামলার ইঙ্গিত

ফিটনেসবিহীন গাড়ি ১ জুলাই থেকে ‘চিরতরে ব্যবহারের অযোগ্য’

রিপোর্টারের নাম
  • আপডেট সময় শুক্রবার, ১৯ জুন, ২০২০

স্টাফ রিপোর্টার, ঢাকা

দশ বছরের অধিক সময় ধরে ফিটনেসবিহীন মোটরযান চলাচল বন্ধ করতে চাইছে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ)। সংস্থাটি বলছে, যেসব মোটরযানের ফিটনেস নেই ১০ বছর বা বা তারও বেশি সময় ধরে, তাদের আগামী ৩০ জুনের মধ্যে ফিটনেস নবায়ন করতে হবে। নতুবা রেজিস্ট্রেশন বাতিল করা হবে।

 

সম্প্রতি সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) এ সংক্রান্ত বিজ্ঞপ্তি জারি করেছে। শুক্রবার বিআরটিএ এর ফেসবুক পেজেও এ সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রচার করা হয়েছে।

 

দশ বছরের অধিক সময়ের ফিটনেসবিহীন মোটরযানের রেজিস্ট্রেশন বাতিল সংক্রান্ত বিআরটিএ’র পরিচালক (ইঞ্জিঃ) স্বাক্ষরিত ওই বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, সড়ক পরিবহন আইন, ২০১৮ এর ২৫ ধারা মোতাবেক বিআরটিএ হতে মোটরযানের ফিটনেস সার্টিফিকেট গ্রহণের আবশ্যকতা থাকা সত্ত্বেও বিআরটিএ’র ডাটাবেজ পর্যালোচনায় দেখা যায় যে, ১০ বছরের অধিককাল যাবৎ উল্লেখযোগ্য সংখ্যক মোটরযানের ফিটনেস নবায়ন করা হয়নি।

 

এমতাবস্থায়, এ সকল মোটরযানের মালিকগণকে চলতি মাসের ৩০ তারিখের মধ্যে তাদের স্ব-স্ব মোটরযানের ফিটনেস নবায়নের জন্য অনুরোধ করা হচ্ছে।

 

অন্যথায় ১ জুলাই তারিখের পর ১০ বছরের অধিককালের ফিটনেসবিহীন মোটরযানসমূহকে ধ্বংসপ্রাপ্ত বা চিরতরে ব্যবহারের অযোগ্য হিসেবে বিবেচনা করে সড়ক পরিবহন আইন, ২০১৮ এর ২৪ ধারা মোতাবেক সংশ্লিষ্ট মোটরযানের রেজিস্ট্রেশন বাতিল করা হবে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023