শিরোনাম :
ইরান যুদ্ধ দ্রুত শেষ করার ইঙ্গিত ট্রাম্পের সংসদের প্রথম অধিবেশন নিয়ে যত আলোচনা ১৮ মার্চ ছুটি ঘোষণা করে প্রজ্ঞাপন জারি স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন খালেদা জিয়াসহ ২০ ব্যক্তি-প্রতিষ্ঠান মধ্যপ্রাচ্যজুড়ে ছড়িয়ে পড়েছে যুদ্ধ: কোন দেশে কত মৃত্যু ও ক্ষয়ক্ষতি জিয়া পরিবারের প্রয়াত সদস্যদের আত্মার মাগফিরাত কামনায় বগুড়ায় হিফজুল কোরআন প্রতিযোগিতার গ্র্যান্ড ফিনাল ১০ থেকে ১২ মার্চের মধ্যে বসতে পারে জাতীয় সংসদের প্রথম অধিবেশন একুশের প্রথম প্রহরে ভাষা শহীদদের প্রতি ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছে প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রীর ৮ উপদেষ্টার দপ্তর বণ্টন, কে পেলেন কোন দায়িত্ব ইরানে শিগগির ট্রাম্পের হামলার ইঙ্গিত

বাংলাদেশের আরো ৫১৬১ পণ্য শুল্কমুক্ত করলো চীন

রিপোর্টারের নাম
  • আপডেট সময় শুক্রবার, ১৯ জুন, ২০২০

স্টাফ রিপোর্টার, ঢাকা

বাংলাদেশের আরো ৫ হাজার ১৬১ পণ্য শুল্কমুক্ত সুবিধা পেয়েছে চীনের বাজারে। আগামী ১ জুলাই থেকে নতুন সুবিধা কার্যকর হবে বলে শুক্রবার পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে। এর মাধ্যমে বাংলাদেশের শুল্ক পণ্যের ৯৭ শতাংশে শুল্কমুক্ত সুবিধা দিল চীন।

 

আগে থেকে এশিয়া প্যাসিফিক ট্রেড এগ্রিমেন্টের (আপটা) আওতায় ৩ হাজার ৯৫ পণ্যে শুল্কমুক্ত সুবিধা ভোগ করে থাকে বাংলাদেশ। সব মিলিয়ে ৮২৫৬ পণ্যের ক্ষেত্রে শুল্কমুক্ত প্রবেশাধিকার দিল চীন সরকার।

 

স্বল্পোন্নত দেশ হিসেবে বাংলাদেশকে নতুন এ সুবিধা প্রদান করা হচ্ছে বলে জানানো হয়েছে সংবাদ বিজ্ঞপ্তিতে।

 

এতে বলা হয়, সরকারের অর্থনৈতিক কূটনীতির অংশ হিসেবে পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে এ সুবিধা দেয়ার অনুরোধ করে চীন সরকারকে চিঠি দেয়া হয়। এ অনুরোধের প্রেক্ষিতে চীনের স্টেট কাউন্সিলের কাস্টমস ট্যারিফ কমিশন সম্প্রতি এ সুবিধা প্রদান করে নোটিশ জারি করে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023