শিরোনাম :
পলাশবাড়িতে আইএফআইসি ব্যাংকের ৫০তম বর্ষ পালিত শাজাহানপুরে ডেঙ্গু প্রতিরোধে মাঝিরা ইউনিয়ন জামায়াতের লিফলেট বিতরণ শিবগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে বিশ্ব শিক্ষক দিবস পালিত জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষ্যে মহাস্থানে নিসচা’র সচেতনতামূলক প্রশিক্ষণ কর্মশালা ছোনকা বাজার আন্ডারপাসের দুই পাশে অবৈধ দোকান উচ্ছেদ, শোভাবর্ধন গাছ রোপণ শাজাহানপুরে মশা নিধন, পরিচ্ছন্নতা ও বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন বেতগাড়ী ইউনিয়ন পরিষদের অস্থায়ী কার্যালয়ের শুভ উদ্বোধন শিবগঞ্জে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ও অসহায়দের মাঝে ঢেউটিন বিতরণে গাবতলীতে ভিডিও কনফারেন্স’র মাধ্যমে কৃষক কার্ড বিতরণ করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান বগুড়ায় জাতীয় কবি নজরুল এর ৫০তম মৃত্যুবার্ষিকী পালন

নন্দীগ্রামে নুন্দহ মাদ্রাসার অধ্যক্ষের এমপিও বন্ধের চিঠি হাইকোর্টে স্থগিত

রিপোর্টারের নাম
  • আপডেট সময় বৃহস্পতিবার, ১৮ জুন, ২০২০

নন্দীগ্রাম (বগুড়া) থেকে আব্দুল হাকিম
বগুড়ার নন্দীগ্রাম উপজেলাধীন নুন্দহ ফাজিল (ডিগ্রি) মাদ্রাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষের উপাধ্যক্ষ হিসেবে নিয়োগ অবৈধ ও বিধিবহিভূত সংক্রান্ত মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরের চিঠির কার্যকারিতা স্থগিত করে সুপ্রীম কোর্টের হাইকোর্ট ডিভিশনের একটি বেঞ্চ আদেশ দিয়েছেন।

জানা যায়, মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরের সহকারী পরিচালক মো. শাহীনুর ইসলাম স্বাক্ষরিত একটি চিঠিতে বলা হয়, বগুড়ার নন্দীগ্রাম উপজেলাধীন নুন্দহ ফাজিল (ডিগ্রি) মাদ্রাসার উপাধ্যক্ষ ও বর্তমান ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোস্তাফিজুর রহমান এর ওপর আনীত অভিযোগসমূহ সন্দেহতাতীতভাবে প্রমাণিত উপাধ্যক্ষ হিসেবে মোস্তাফিজুর রহমানের নিয়োগ অবৈধ ও বিধিবহিভূত। এরই প্রেক্ষিতে এরই প্রেক্ষিতে মোস্তাফিজুর রহমান সুপ্রীম কোর্টের হাইকোর্ট ডিভিশনে একটি রিট পিটিশন দায়ের করেন। এতে তিনি বলেন, মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরের দায়িত্বপ্রাপ্ত ৪ নং সহকারী পরিচালক (প্রশাসন) কর্তৃক আবেদনকারীর মাসিক বেতন আদেশ (এমপিও) বন্ধের জন্য গত ২৫-০২-২০২০ তারিখে স্বারক নং ৫৭.২৫.০০০০.১৫.০০৩.১৬-৪৭ এবং আবেদনকারীর মাসিক বেতন আদেশ (এমপিও) স্থায়ীভাবে বন্ধের জন্য গত ইংরেজী ০৭-০৬-২০২০তারিখে ইস্যুকৃত স্বারক নং ৫৭.২৫.০০০০.০০১.১৫.০০৩.১৬-৫৫ আইন সম্মত কর্তৃপক্ষ কর্তৃক ইস্যু করা হয়নি এবং এর কোন আইনগত বৈধতা নেই।

 

এই আবেদনের প্রেক্ষিতে গত ১৭ জুন বিচারপতি জে বি এম হাসান এর নেতৃত্বে বিজ্ঞ আদালত আমলে নেয় এবং শুনানী অন্তে বিজ্ঞ আদালত সন্তুষ্ট হয়ে উপরোল্লিখত ইংরেজী ২৫-০২-২০২০ ও ০৭-০৬-২০২০ তারিখে ইস্যুকৃত স্বারক দু’টির কার্যক্রমের ওপর স্থগিতাদেশ দিয়েছেন। উক্ত স্থগিতাদেশের প্রেক্ষিতে রিট আবেদনকারী তার বেতনের এমপিও অংশ প্রাপ্তির অধিকার লাভের যোগ্য হবেন বলে আদালত আদেশে উল্লেখ করেন। মামলাটি পরিচালনা করেন সুপ্রীম কোর্টের সাবেক ডেপুটি অ্যাটনী জেনারেল অ্যাডভোকেট একরামুল হক।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023