শিরোনাম :
ইরান যুদ্ধ দ্রুত শেষ করার ইঙ্গিত ট্রাম্পের সংসদের প্রথম অধিবেশন নিয়ে যত আলোচনা ১৮ মার্চ ছুটি ঘোষণা করে প্রজ্ঞাপন জারি স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন খালেদা জিয়াসহ ২০ ব্যক্তি-প্রতিষ্ঠান মধ্যপ্রাচ্যজুড়ে ছড়িয়ে পড়েছে যুদ্ধ: কোন দেশে কত মৃত্যু ও ক্ষয়ক্ষতি জিয়া পরিবারের প্রয়াত সদস্যদের আত্মার মাগফিরাত কামনায় বগুড়ায় হিফজুল কোরআন প্রতিযোগিতার গ্র্যান্ড ফিনাল ১০ থেকে ১২ মার্চের মধ্যে বসতে পারে জাতীয় সংসদের প্রথম অধিবেশন একুশের প্রথম প্রহরে ভাষা শহীদদের প্রতি ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছে প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রীর ৮ উপদেষ্টার দপ্তর বণ্টন, কে পেলেন কোন দায়িত্ব ইরানে শিগগির ট্রাম্পের হামলার ইঙ্গিত

সীমান্তে চীনের সঙ্গে সংঘর্ষে ভারতীয় তিন সেনা নিহত

রিপোর্টারের নাম
  • আপডেট সময় মঙ্গলবার, ১৬ জুন, ২০২০

ডেস্ক রিপোর্ট

বিতর্কিত কাশ্মীর অঞ্চলের লাদাখের গালওয়ান উপত্যকায় ভারত ও চীনের সেনাবাহিনীর মধ্যে সংঘর্ষে অন্তত তিন ভারতীয় সেনা নিহত হয়েছেন। সোমবার রাতের এই সংঘর্ষে দুই দেশের বেশ কয়েকজন সেনা হতাহত হয়েছে বলে মঙ্গলবার জানিয়েছে ভারত।

 

১৯৭৫ সালের পর সম্ভবত এই প্রথম ভারত-চীন সীমান্তে সামরিক প্রাণহানির ঘটনা ঘটল। ভারতের দিকে একজন কর্নেল পদমর্যাদার কর্মকর্তা ও দু’জন সেনা জওয়ান নিহত হয়েছেন বলে ভারতীয় সেনাবাহিনীর এক বিবৃতিতে জানানো হয়েছে।

 

ফরাসী বার্তা সংস্থা এএফপি এক টুইটে বলেছে, বেইজিং অভিযোগ করেছে যে সীমান্ত অতিক্রম করে চীনা সামরিক বাহিনীর সদস্যদের ওপর হামলা চালিয়েছে ভারত।

 

ভারতীয় সেনাবাহিনীর বিবৃতিতে বলা হয়েছে, সোমবার রাতে গালওয়ান উপত্যকায় যখন উত্তেজনা প্রশমনের প্রক্রিয়া চলছিল, তখনই দু’পক্ষের মধ্যে তীব্র সংঘর্ষের ঘটনা ঘটে। এতে দু’পক্ষের বেশ কয়েকজন হতাহত হন।

 

ভারতের দিকে তিনজন নিহত হওয়ার খবর জানানো হলেও কতজন চীনা সৈন্য মারা গেছেন সে ব্যাপারে ভারতীয় সেনা কোনও মন্তব্য করেননি।

 

এই মুহুর্তে ঘটনাস্থলেই (গালওয়ান ভ্যালি) দু’পক্ষের সিনিয়র সেনা কর্মকর্তারা পরিস্থিতি শান্ত করার চেষ্টায় আলোচনা চালাচ্ছেন বলেও জানানো হয়েছে। যার অর্থ, গত রাতের সংঘর্ষের পর এখন আলোচনার মাধ্যমে মীমাংসার চেষ্টা চলছে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023