শিরোনাম :
পলাশবাড়িতে আইএফআইসি ব্যাংকের ৫০তম বর্ষ পালিত শাজাহানপুরে ডেঙ্গু প্রতিরোধে মাঝিরা ইউনিয়ন জামায়াতের লিফলেট বিতরণ শিবগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে বিশ্ব শিক্ষক দিবস পালিত জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষ্যে মহাস্থানে নিসচা’র সচেতনতামূলক প্রশিক্ষণ কর্মশালা ছোনকা বাজার আন্ডারপাসের দুই পাশে অবৈধ দোকান উচ্ছেদ, শোভাবর্ধন গাছ রোপণ শাজাহানপুরে মশা নিধন, পরিচ্ছন্নতা ও বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন বেতগাড়ী ইউনিয়ন পরিষদের অস্থায়ী কার্যালয়ের শুভ উদ্বোধন শিবগঞ্জে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ও অসহায়দের মাঝে ঢেউটিন বিতরণে গাবতলীতে ভিডিও কনফারেন্স’র মাধ্যমে কৃষক কার্ড বিতরণ করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান বগুড়ায় জাতীয় কবি নজরুল এর ৫০তম মৃত্যুবার্ষিকী পালন

বগুড়ায় করোনায় আরও একজনের মৃত্যু, আক্রান্তের সংখ্যা দেড় হাজার ছাড়াল

রিপোর্টারের নাম
  • আপডেট সময় মঙ্গলবার, ১৬ জুন, ২০২০

স্টাফ রিপোর্টার, বগুড়া

বগুড়ায় করোনায় আক্রান্ত হয়ে জাকির হোসেন (৫০) নামে আরও এক ব্যক্তির মৃত্যু হয়েছে। তার বাড়ি দুপচাঁচিয়া উপজেলার সুখানগাড়ি এলাকায়।

 

মঙ্গলবাল সকাল ৭টার দিকে বেসরকারি টিএমএসএস মেডিকেল কলেজের রফাতুল্লাহ্ কমিউনিটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এ নিয়ে ওই হাসপাতালে করোনায় আক্রান্ত হয়ে ছয়জন এবং উপসর্গ নিয়ে আরও তিনজনের মৃত্যু হলো।

 

টিএমএসএসের উপ-নির্বাহী পরিচালক ডা. মো. মতিউর রহমান জানান, করোনার উপসর্গ থাকায় জাকির হোসেন গত ১২ জুন টিএমএসএস মেডিকেল কলেজে নমুনা দিয়ে যান। পরীক্ষায় তার রেজাল্ট পজিটিভ আসলে তিনি ১৫ জুন দুপুর সোয়া ১২টায় টিএমএসএস মেডিকেল কলেজের রফাতুল্লাহ্ কমিউনিটি হাসপাতালে ভর্তি হন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার সকাল ৭টার দিকে তার মৃত্যু হয়।

 

বগুড়া জেলা স্বাস্থ্য দপ্তরের দেওয়া তথ্য অনুযায়ী বগুড়ায় এ পর্যন্ত ১ হাজার ৫৫৪ জন করোনায় আক্রান্ত হয়েছেন। তাদের মধ্যে ১৮ জনের মৃত্যু হয়েছে। আর উপসর্গ নিয়ে মারা গেছেন আরও ২১ জন। আর সুস্থ হয়েছেন ৯৫ জন। নতুন করে ১০ শিশুসহ আরও ১৫২ জন করোনাভাইরাসে আক্রান্ত শনাক্ত হয়েছেন। বগুড়ার সিভিল সার্জন অফিসের দায়িত্বপ্রাপ্ত ডা. ফারজানুল ইসলাম সোমবার রাত ৯টায় জেলার সর্বশেষ করোনা পরিস্থিতি নিয়ে অনলাইনে ব্রিফিংয়ে এ তথ্য জানান। তিনি জানান, সর্বশেষ ১৫২ জনসহ জেলায় করোনায় মোট ১ হাজার ৫৫৪ জন আক্রান্ত বলে শনাক্ত হলেন।

 

জেলা স্বাস্থ্য দপ্তরের পক্ষে ডা. ফারজানুল ইসলাম জানান, সোমবার বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজের (শজিমেক) পিসিআর ল্যাবে পরীক্ষা করা ১৮৭টি নমুনার মধ্যে ৯৪টি পজিটিভ আসে। আর বেসরকারি টিএমএসএস মেডিকেল কলেজের পিসিআর ল্যাবে বগুড়ার ৬৮টি নমুনার মধ্যে ৩০টি পজিটিভ আসে। এছাড়া টিএমএসএম মেডিকেল কলেজের পিসিআর ল্যাবে রোববার রাতে করা ফলাফলে আরও ২৮টি পজিটিভ আসে। ফলে সব মিলিয়ে জেলায় নতুন করে ১৫২ জন করোনায় আক্রান্ত শনাক্ত হয়েছেন।

 

ডা. ফারজানুল বলেন, বগুড়ায় করোনায় আক্রান্তদের মধ্যে ২৪ ঘন্টায় ৯ জন সুস্থ  হয়েছেন। এ নিয়ে মোট ৯৫ জন সুস্থ হলেন। তবে করোনায় আক্রান্ত হয়ে নতুন করে ৩ জনের মৃত্যুতে মৃৃতের সংখ্য দাঁড়িয়েছে ১৭ জনে। এ ছাড়া জেলা সদরের মোহাম্মদ আলী হাসপাতাল ও হোম আইসোলেশনে বর্তমানে ১ হাজার ৪৪২ জন চিকিৎসাধীন রয়েছেন।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023