শিরোনাম :
ইরান যুদ্ধ দ্রুত শেষ করার ইঙ্গিত ট্রাম্পের সংসদের প্রথম অধিবেশন নিয়ে যত আলোচনা ১৮ মার্চ ছুটি ঘোষণা করে প্রজ্ঞাপন জারি স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন খালেদা জিয়াসহ ২০ ব্যক্তি-প্রতিষ্ঠান মধ্যপ্রাচ্যজুড়ে ছড়িয়ে পড়েছে যুদ্ধ: কোন দেশে কত মৃত্যু ও ক্ষয়ক্ষতি জিয়া পরিবারের প্রয়াত সদস্যদের আত্মার মাগফিরাত কামনায় বগুড়ায় হিফজুল কোরআন প্রতিযোগিতার গ্র্যান্ড ফিনাল ১০ থেকে ১২ মার্চের মধ্যে বসতে পারে জাতীয় সংসদের প্রথম অধিবেশন একুশের প্রথম প্রহরে ভাষা শহীদদের প্রতি ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছে প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রীর ৮ উপদেষ্টার দপ্তর বণ্টন, কে পেলেন কোন দায়িত্ব ইরানে শিগগির ট্রাম্পের হামলার ইঙ্গিত

ধর্ম প্রতিমন্ত্রী শেখ মোহাম্মদ আব্দুল্লাহ্ ‘র ইন্তকোলে বগুড়া জেলা আ’লীগের শোক

রিপোর্টারের নাম
  • আপডেট সময় রবিবার, ১৪ জুন, ২০২০

স্টাফ রিপোর্টার, বগুড়া
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের ধর্ম প্রতিমন্ত্রী ও বাংলাদেশ আওয়ামী লীগের সাবেক ধর্মবিষয়ক সম্পাদক শেখ মোহাম্মদ আব্দুল্লাহ্ গত শনিবার রাত পৌনে ১২ টায় চিকিৎসাধীন অবস্থায় রাজধানীর সম্মিলিত সামরিক হাসপাতালে ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহে ওয়া ইন্না ইলাহে রাজেউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৫ বছর। তার মৃত্যুতে শোক জানিয়েছেন, বগুড়া জেলা আওয়ামী লীগের সভাপতি মজিবর রহমান মজনু ও সাধারণ সম্পাদক রাগেবুল আহসান রিপু। নেতৃবৃন্দ বিবৃতিতে উল্লেখ করেন, তার মৃত্যুতে আওয়ামী লীগ বঙ্গবন্ধুর আদর্শের একজন দেশ প্রেমিক নেতাকে হারালো। যিনি সব সময় নিজেকে চাওয়া-পাওয়ার উর্ধ্বে রেখে রাজনীতি করেছেন। তার রাজনীতির মূল দর্শন ছিলো মানুষের কল্যাণ। ৬৬’র ৬ দফা, ৬৯’র গণঅভ্যুত্থান, মহান মুক্তিযুদ্ধ, ৭৫ পরবর্তী আওয়ামী লীগের দুঃসময় এবং ওয়ান ইলেভেনে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার দুঃসময়ে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। সততা এবং নিষ্ঠা ছিলো যার অন্যতম নিয়ামক। তিনি ছিলেন তৃণমূল থেকে উঠে আসা এক অনুস্মরণীয় দৃষ্টান্ত। তার মৃত্যুতে দেশবাসী জনগণের একজন সেবককে হারালো। নেতৃবৃন্দ মরহুমের রুহের মাগফেরাত ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023