শিরোনাম :

গোপালগঞ্জের পথে ধর্ম প্রতিমন্ত্রীর মরদেহ

রিপোর্টারের নাম
  • আপডেট সময় রবিবার, ১৪ জুন, ২০২০

স্টাফ রিপোর্টার, ঢাকা

ধর্ম প্রতিমন্ত্রী শেখ মোহাম্মদ আব্দুল্লাহর মরদেহ গোপালগঞ্জে নেয়া হচ্ছে। সেখানেই জানাজা শেষে তাকে পা‌রিবা‌রিক কবরস্থা‌নে দাফন করা হবে। এ তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন ধর্ম মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা আনোয়ার হোসাইন।

 

 

এর আগে শনিবার (১৩ জুন) রাত ১১টা ৪৫ মিনিটে হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেন ধর্ম প্রতিমন্ত্রী শেখ মোহাম্মদ আব্দুল্লাহ। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৫ বছর।

 

প্রতিমন্ত্রীর একান্ত সহকারী শেখ নাজমুল হক সৈকত জানান, প্রতিমন্ত্রী শেখ মো. আব্দুল্লাহ ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তিনি ডায়াবেটিসসহ নানা স্বাস্থ্যগত জটিলতায় ভুগছিলেন। এছাড়াও তিনি করোনা পজিটিভ ছিলেন।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023