শিরোনাম :
ইরান যুদ্ধ দ্রুত শেষ করার ইঙ্গিত ট্রাম্পের সংসদের প্রথম অধিবেশন নিয়ে যত আলোচনা ১৮ মার্চ ছুটি ঘোষণা করে প্রজ্ঞাপন জারি স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন খালেদা জিয়াসহ ২০ ব্যক্তি-প্রতিষ্ঠান মধ্যপ্রাচ্যজুড়ে ছড়িয়ে পড়েছে যুদ্ধ: কোন দেশে কত মৃত্যু ও ক্ষয়ক্ষতি জিয়া পরিবারের প্রয়াত সদস্যদের আত্মার মাগফিরাত কামনায় বগুড়ায় হিফজুল কোরআন প্রতিযোগিতার গ্র্যান্ড ফিনাল ১০ থেকে ১২ মার্চের মধ্যে বসতে পারে জাতীয় সংসদের প্রথম অধিবেশন একুশের প্রথম প্রহরে ভাষা শহীদদের প্রতি ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছে প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রীর ৮ উপদেষ্টার দপ্তর বণ্টন, কে পেলেন কোন দায়িত্ব ইরানে শিগগির ট্রাম্পের হামলার ইঙ্গিত

করোনা জয় করলেন প্রায় ৪০ লাখ মানুষ

রিপোর্টারের নাম
  • আপডেট সময় শনিবার, ১৩ জুন, ২০২০

ডেস্ক রিপোর্ট

চীনের উহান শহর থেকে বিশ্বব্যাপী ছড়িয়ে পড়া প্রাণঘাতী করোনা তাণ্ডব চালালেও এর প্রকোপ ধীরে ধীরে কমতে শুরু করেছে। এই ভাইরাসে সুস্থতার সংখ্যাও বাড়ছে উল্লেখযোগ্য হারে। আজ শনিবার এ প্রতিবেদন লেখা পর্যন্ত বিশ্বব্যাপী করোনা থেকে সুস্থ হয়েছেন ৩৯ লাখ ৫৬ হাজার ২৭৯ জন। এ তথ্য জানিয়েছে করোনার লাইভ আপডেট দেয়া ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটার।

 

 

ওয়ার্ল্ডোমিটার জানায়, এখন পর্যন্ত অচেনা এই ভাইরাসটিতে সারাবিশ্বে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৪ লাখ ২৮ হাজার ২৪৮ জন। এছাড়াও শনাক্ত হয়েছে ৭৭ লাখ ৩২ হাজার ৯৪৮ জনের শরীরে।

 

করোনার আক্রমণে সবচেয়ে বেশি বিপর্যস্ত যুক্তরাষ্ট্র। সেখানে আক্রান্ত মানুষের সংখ্যা ২১ লাখ ১৬ হাজার ৯২২। দেশটিতে মৃত্যু হয়েছে ১ লাখ ১৬ হাজার ৮২৫ জনের। আক্রান্ত ও মৃত্যুর তালিকায় যুক্তরাষ্ট্রের ধারে কাছে নেই কোনো দেশ।

 

আক্রান্ত ও মৃতের তালিকায় যুক্তরাষ্ট্রের পরপরই রয়েছে লাতিন আমেরিকার দেশ ব্রাজিল। সেখানে এখন মোট আক্রান্ত ৮ লাখ ২৯ হাজার ৯০২। দেশটিতে করোনায় মৃত্যু ৪২ হাজারের কাছাকাছি। দেশটিতে করোনায় মোট ৪১ হাজার ৯০১ জন মারা গেছেন।

 

করোনা রোগী শনাক্তের দিক দিয়ে তৃতীয় স্থানে রয়েছে রাশিয়া। দেশটিতে ৫ লাখ ১১ হাজার ৪২৩ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে। মৃত্যু হয়েছে ৬ হাজার ৭১৫ জনের।

 

যুক্তরাজ্যেকে টপকে চার নম্বরে চলে আসা ভারতে করোনা রোগীর সংখ্যা দিনে দিনে বেড়েই চলেছে। এখন পর্যন্ত দেশটিতে আক্রান্তের সংখ্যা ৩ লাখ ৯ হাজার ৬০৩ জন। মারা গেছেন ৮৮৯০ জন।

 

যুক্তরাজ্যজুড়ে করোনা আক্রান্ত হিসেবে শনাক্ত মানুষের সংখ্যা প্রতিনিয়ত কমছে। দেশটিতে মোট ২ লাখ ৯২ হাজার ৯৫০ জন কোভিড-১৯ আক্রান্ত। করোনায় মোট মৃত হয়েছে ৪১ হাজার ৪৮১ জনের।

 

বাংলাদেশেও প্রতিদিনই আক্রান্ত ও মৃত্যুর সংখ্যায় রেকর্ড ভাঙছে। গতকাল আরও ৩ হাজার ৪৭১ জন করোনা আক্রান্ত রোগী শনাক্ত হয়েছেন। এ নিয়ে দেশে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৮১ হাজার ৫২৩ জনে। এদিন আরও ৪৬ জনের মৃত্যুর মধ্য দিয়ে মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১ হাজার ৯৫ জনে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023