শিরোনাম :
ইরান যুদ্ধ দ্রুত শেষ করার ইঙ্গিত ট্রাম্পের সংসদের প্রথম অধিবেশন নিয়ে যত আলোচনা ১৮ মার্চ ছুটি ঘোষণা করে প্রজ্ঞাপন জারি স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন খালেদা জিয়াসহ ২০ ব্যক্তি-প্রতিষ্ঠান মধ্যপ্রাচ্যজুড়ে ছড়িয়ে পড়েছে যুদ্ধ: কোন দেশে কত মৃত্যু ও ক্ষয়ক্ষতি জিয়া পরিবারের প্রয়াত সদস্যদের আত্মার মাগফিরাত কামনায় বগুড়ায় হিফজুল কোরআন প্রতিযোগিতার গ্র্যান্ড ফিনাল ১০ থেকে ১২ মার্চের মধ্যে বসতে পারে জাতীয় সংসদের প্রথম অধিবেশন একুশের প্রথম প্রহরে ভাষা শহীদদের প্রতি ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছে প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রীর ৮ উপদেষ্টার দপ্তর বণ্টন, কে পেলেন কোন দায়িত্ব ইরানে শিগগির ট্রাম্পের হামলার ইঙ্গিত

করোনায় হজে অংশ নেবে না যে ৪ দেশ

রিপোর্টারের নাম
  • আপডেট সময় শনিবার, ১৩ জুন, ২০২০

ডেস্ক রিপোর্ট

করোনাভাইরাসের কারণে এবার হজে অংশ না নেওয়ার ঘোষণা দিয়েছে ৪ দেশ। দেশগুলো হলো- ইন্দোনেশিয়া, সিঙ্গাপুর, মালয়েশিয়া ও ব্রুনাই। এমন অবস্থায় সৌদি আরবও এ বছর হজ বাতিল করার চিন্তাভাবনা করছে বলে জানা গেছে।

 

এদিকে, বাংলাদেশ হজের প্রস্তুতি নিয়ে রাখলেও প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে পরামর্শ করে তারপর এ ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছেন ধর্ম প্রতিমন্ত্রী অ্যাডভোকেট শেখ আবদুল্লাহ।

 

তথ্য মতে, করোনার সংক্রমণের আশঙ্কা ও এর ভ্যাকসিন না থাকার কারণে মালয়েশিয়ার নাগরিকদের এ বছর হজ পালনে নিষেধাজ্ঞা জারির কথা নিশ্চিত করেছেন দেশটির ধর্মমন্ত্রী জুলকিফলি মোহাম্মদ আল-বাকরি।

 

গত সপ্তাহে বিশ্বের সবচেয়ে মুসলিম প্রধান দেশ ইন্দোনেশিয়া এ বছর নিজ দেশের নাগরিকদের হজযাত্রা বাতিল করে। এতে করে ২ লাখ ২১ হাজার মানুষের হজযাত্রা বাতিল হয়।

 

এছাড়া একই সিদ্ধান্ত নিয়েছে ব্রুনাই ও সিঙ্গাপুর। অন্যদিকে আগামী কয়েকদিনের মধ্যে সৌদি সরকার হজের বিষয়ে সিদ্ধান্ত নিতে ব্যর্থ হলে নাইজেরিয়াসহ আরও কয়েকটি দেশ এ বিষয়ে নিজেদের চূড়ান্ত সিদ্ধান্ত নেবে বলে জানা যায়।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023