শিরোনাম :
ইরান যুদ্ধ দ্রুত শেষ করার ইঙ্গিত ট্রাম্পের সংসদের প্রথম অধিবেশন নিয়ে যত আলোচনা ১৮ মার্চ ছুটি ঘোষণা করে প্রজ্ঞাপন জারি স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন খালেদা জিয়াসহ ২০ ব্যক্তি-প্রতিষ্ঠান মধ্যপ্রাচ্যজুড়ে ছড়িয়ে পড়েছে যুদ্ধ: কোন দেশে কত মৃত্যু ও ক্ষয়ক্ষতি জিয়া পরিবারের প্রয়াত সদস্যদের আত্মার মাগফিরাত কামনায় বগুড়ায় হিফজুল কোরআন প্রতিযোগিতার গ্র্যান্ড ফিনাল ১০ থেকে ১২ মার্চের মধ্যে বসতে পারে জাতীয় সংসদের প্রথম অধিবেশন একুশের প্রথম প্রহরে ভাষা শহীদদের প্রতি ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছে প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রীর ৮ উপদেষ্টার দপ্তর বণ্টন, কে পেলেন কোন দায়িত্ব ইরানে শিগগির ট্রাম্পের হামলার ইঙ্গিত

বগুড়ায় জমি নিয়ে বিরোধের জেরে তরুণকে পিটিয়ে হত্যা, গ্রেফতার ৩

রিপোর্টারের নাম
  • আপডেট সময় বুধবার, ১০ জুন, ২০২০
bdj

স্টাফ রিপোর্টার, বগুড়া

বগুড়ার সোনাতলায় জমি নিয়ে বিরোধের জেরে ধরে আবু রায়হান (১৯) নামের এক তরুণকে পিটিয়ে হত্যা করেছে প্রতিপক্ষের লোকজন। মঙ্গলবার রাতে মারধোরের পর বুধবার বেলা ১১টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

 

নিহত আবু রায়হান উপজেলার সুজাইতপুর এলাকার মিজানুর রহমানের ছেলে। এ ঘটনায় তিনজনকে আটক করেছে পুলিশ।

 

পুলিশ ও স্থানীয়রা জানায়, উপজেলার পাকুল্লা ইউনিয়নের সুজাইতপুর গ্রামের মিজানুর রহমানের সঙ্গে একই এলাকার মাসুদ রানার দীর্ঘদিন ধরে জমিজমা নিয়ে বিরোধ চলছিল। এ নিয়ে মঙ্গলবার রাত ১০টার দিকে সমঝোতার লক্ষ্যে দু’পক্ষের সালিসি বৈঠকে উভয়পক্ষের মধ্যে কথা কাটাকাটি হয়। এরই জের ধরে দু’পক্ষের লোকজন লাঠিসোটা নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়েন। এ সময় প্রতিপক্ষের লোকজন মিজানুর রহমানের ছেলে আবু রায়হানকে বেধড়ক পেটায়। এতে তিনি জ্ঞান হারিয়ে পড়ে গেলে প্রতিপক্ষ দল ঘটনাস্থল থেকে চলে যায়। পরে এলাকাবাসী আবু রায়হানকে উদ্ধার করে প্রথমে সোনাতলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে অবস্থার অবনতি হলে তাকে বগুড়া শজিমেক হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বুধবার বেলা ১১টার দিকে তার মৃত্যু হয়।

 

সোনাতলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল্লাহ আল মাসউদ চৌধুরী জানান, ঘটনার পরপরই আসামিপক্ষ ঘরের মূল্যবান আসবাবপত্র, গরু-ছাগল নিয়ে পালিয়ে গেছেন। জিজ্ঞাসাবাদের জন্য প্রতিপক্ষের ৩ জনকে আটক করা হয়েছে। পুলিশ আসামিদের গ্রেপ্তারে তৎপরতা চালাচ্ছে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023