শিরোনাম :
পলাশবাড়িতে আইএফআইসি ব্যাংকের ৫০তম বর্ষ পালিত শাজাহানপুরে ডেঙ্গু প্রতিরোধে মাঝিরা ইউনিয়ন জামায়াতের লিফলেট বিতরণ শিবগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে বিশ্ব শিক্ষক দিবস পালিত জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষ্যে মহাস্থানে নিসচা’র সচেতনতামূলক প্রশিক্ষণ কর্মশালা ছোনকা বাজার আন্ডারপাসের দুই পাশে অবৈধ দোকান উচ্ছেদ, শোভাবর্ধন গাছ রোপণ শাজাহানপুরে মশা নিধন, পরিচ্ছন্নতা ও বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন বেতগাড়ী ইউনিয়ন পরিষদের অস্থায়ী কার্যালয়ের শুভ উদ্বোধন শিবগঞ্জে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ও অসহায়দের মাঝে ঢেউটিন বিতরণে গাবতলীতে ভিডিও কনফারেন্স’র মাধ্যমে কৃষক কার্ড বিতরণ করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান বগুড়ায় জাতীয় কবি নজরুল এর ৫০তম মৃত্যুবার্ষিকী পালন

বগুড়ায় বিসিকে নকল জুস কারখানায় অভিযান: ৭০ হাজার টাকা জরিমানা

রিপোর্টারের নাম
  • আপডেট সময় মঙ্গলবার, ৯ জুন, ২০২০

স্টাফ রিপোর্টার, বগুড়া

বগুড়ায় নকল ম্যাংগো জুস তৈরী, বিএসটিআইয়ের লোগা ব্যবহার ও তথ্য গোপনের অভিযোগে ড্রাগন ফুড এন্ড বেভারেজ বাংলাদেশ লিমিটেডকে ৭০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। মঙ্গলবার দুপুরে শহরে বিসিক শিল্প নগরী এলাকায় ওই অভিযান চালানো হয়। আদালত পরিচালনা করেন

জেলা প্রশাসনের নির্বাহী হাকিম এটিএম কামরুল ইসলাম। এ সময় বাংলাদেশ স্ট্যান্ডার্ডস এন্ড টেস্টিং ইন্সটিটিউশন (বিএসটিআই) বগুড়ার পরিদর্শনকারী কর্মকর্তা  জুনায়েদ আহম্মেদ, বগুড়ার বিসিকের শিল্প নগরী কর্মকর্তা একেএম মাহফুজুর রহমান, বগুড়া পৌরসভার স্বাস্থ্য পরিদর্শক শাহ আলীসহ  জেলা পুলিশের সদস্যরা উপস্থিত ছিলেন।

 

নির্বাহী ম্যাজিষ্ট্রেট এটিএম কামরুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, সেলিম রেজার  ‘ড্রাগন ফুড এন্ড বেভারেজ বাংলাদেশ লিমিটেড’এ দীর্ঘদিন ধরে ‘প্রিয় ফ্রুটিক্স’ নকল ম্যাংগো জুস উৎপাদন করছে। সেই সাথে বিএসটিআই এর লোগো ব্যবহার করলেও বৈধ কাগজপত্র দেখাতে পারেনি।

 

নির্বাহী ম্যাজিষ্ট্রেট আরও জানান,  নকল ম্যাংগো জুস তৈরী, বিএসটিআইয়ের লোগো ব্যবহার ও তথ্য গোপনের অপরাধে  বিএসটিআইয়ের আইনের ১৫ ও ৩০ ধারায়  ড্রাগন ফুড এন্ড বেভারেজ বাংলাদেশ লিমিটেডকে ৭০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। অনাদায়ে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।  একই সঙ্গে এই কারখানায় উৎপাদিত পণ্য জব্দ করা হয়েছে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023