শিরোনাম :
ওপার থেকে দেশে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা চলছে: প্রধানমন্ত্রী কুঞ্জ মহিপুর বালিকা উচ্চ বিদ্যালয়টি শুধু কাগজ কলমে পরিচালনা হয়ে  আসছে? শিবগঞ্জে আইসিটি বেসিক প্রশিক্ষণে প্রথম স্থান অর্জন করলেন কলেজ প্রদর্শক শিবগঞ্জে নতুন কুঁড়ি স্পোর্টসের শুভ উদ্বোধন  শাজাহানপুরে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে প্রশাসনের আলোচনা সভা ধুনটে দুই মাদকসেবীর ভ্রাম্যমাণ আদালতে ছয় মাসের কারাদণ্ড বুড়িগঞ্জে মিনি বার ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত সাজেকে ইউপিডিএফ ৩০-৪০ রাউন্ড গুলিবর্ষণ করে: আইএসপিআর মোংলা বন্দরের সক্ষমতা বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর বগুড়ায় জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে র‍্যালি, সমাবেশ ও আলোচনা

৭ বছরের শিশুর কোপে মা নিহত

রিপোর্টারের নাম
  • আপডেট সময় সোমবার, ৮ জুন, ২০২০

রাজশাহী প্রতিনিধি

রাজশাহীতে সাত বছর বয়সী এক শিশুর হাসুয়ার কোপে প্রাণ হারিয়েছেন তার মা ফাতেমা (২৫)। এ ঘটনায় অভিযুক্ত শিশু ফাহিমকে হেফাজতে নিয়েছে পুলিশ।

সোমবার (৮ জুন) সকাল ৯টার দিকে রাজশাহীর দামকুড়া থানার বেড়পাড়া পূর্বপাড়া গ্রামে এই মর্মান্তিক ঘটনাটি ঘটে বলে আমাদের প্রতিনিধি জানিয়েছে।

 

ঘটনার সত্যতা নিশ্চিত করে দামকুড়া থানার ওসি মাজহুরুল ইসলাম জানান, সকালে শিশু ফাহিম বাবা রবিউল ইসলাম এবং মা ফাতেমা দু’জনের কাছেই ৫ টাকা চায়। কিন্তু তারা কেউই তাকে টাকা দেয়নি। উল্টো তাকে মারধর করে। এতে রেগে গিয়ে সে তরকারি কাটার হাসুয়া দিয়ে মায়ের বুকে আঘাত করে। এতে গুরুতর আহত হন তার মা ফাতিমা। তার শরীর থেকে প্রচুর রক্ত বের হতে থাকে। তা দেখে ভয় পেয়ে ফুপুর বাড়ি চলে যায় ফাহিম।

 

এদিকে গুরুতর আহত ফাতেমাকে পরে হাসপাতালে নেয়ার পথে তিনি মারা যান। ময়নাতদন্তের জন্য তার মরদেহ রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

 

ওসি আরো জানান, শিশু ফাহিমকে আমরা কোলে নিয়ে আদর করেই ঘটনা জানতে চেয়েছি। সে সকল ঘটনার বর্ননা দিয়েছে। এই হত্যার ঘটনার পর থেকেই শিশুটিকে দামকুড়া থানা হেফাজতে নিয়েছে পুলিশ। তবে এ ঘটনায় এখনও কোনও মামলা দায়ের করা হয়নি।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023