শিরোনাম :
১৮ মার্চ ছুটি ঘোষণা করে প্রজ্ঞাপন জারি স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন খালেদা জিয়াসহ ২০ ব্যক্তি-প্রতিষ্ঠান মধ্যপ্রাচ্যজুড়ে ছড়িয়ে পড়েছে যুদ্ধ: কোন দেশে কত মৃত্যু ও ক্ষয়ক্ষতি জিয়া পরিবারের প্রয়াত সদস্যদের আত্মার মাগফিরাত কামনায় বগুড়ায় হিফজুল কোরআন প্রতিযোগিতার গ্র্যান্ড ফিনাল ১০ থেকে ১২ মার্চের মধ্যে বসতে পারে জাতীয় সংসদের প্রথম অধিবেশন একুশের প্রথম প্রহরে ভাষা শহীদদের প্রতি ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছে প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রীর ৮ উপদেষ্টার দপ্তর বণ্টন, কে পেলেন কোন দায়িত্ব ইরানে শিগগির ট্রাম্পের হামলার ইঙ্গিত সংস্কার পরিষদের শপথ নিয়ে আইনজীবীদের মধ্যে ভিন্নমত প্রতিটি নাগরিকের নিরাপত্তা নিশ্চিত করাই সরকারের লক্ষ্য: প্রধানমন্ত্রী

পুলিশে করোনা আক্রান্তের সংখ্যা ৫ হাজার ছাড়াল

রিপোর্টারের নাম
  • আপডেট সময় সোমবার, ১ জুন, ২০২০

স্টাফ রিপোর্টার, ঢাকা

দেশে গত ২৪ ঘণ্টায় নতুন করে আরও ২৬১ জন পুলিশ সদস্য করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। পুলিশে একদিনে সর্বোচ্চ আক্রান্তের সংখ্যা এটিই। এ নিয়ে ভাইরাসটিতে পুলিশে আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৫ হাজার ১২৯ জনে।

 

সোমবার (১ জুন) সকাল পর্যন্ত সারাদেশের পুলিশ ইউনিটের তথ্য বিশ্লেষণে আক্রান্তের বিষয়টি জানা গেছে।

 

এর আগে গত ১৬ মে একদিনে সর্বোচ্চ ২৪১ জন পুলিশ সদস্য করোনায় আক্রান্ত হয়েছিলেন।

 

পুলিশের করোনা কন্ট্রোল রুম সুত্রে জানা গেছে, আক্রান্তদের মধ্যে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) সদস্য ১ হাজার ৬৫৮ জন। আক্রান্তদের মধ্যে মাঠপর্যায়ের পুলিশ সদস্যই বেশি।

 

ডিএমপি জানায়, করোনায় মাঠপর্যায়ের কর্মকর্তা ছাড়াও তাদের দু’জন অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) ও একজন সহকারী পুলিশ কমিশনার (এসি) পদমর্যাদার কর্মকর্তা আক্রান্ত হয়েছেন।

 

সারাদেশের পুলিশের বিভিন্ন ইউনিটের তথ্য-উপাত্ত থেকে জানা গেছে, করোনা আক্রান্ত সন্দেহে আরও ১ হাজার ২০৬ জনকে আইসোলেশনে রাখা হয়েছে। আক্রান্তদের সংস্পর্শে আসায় ৫ হাজার ১৬২ জন কর্মকর্তাকে কোয়ারেন্টাইনে রাখা হয়েছে। করোনাভাইরাসমুক্ত হয়ে ১ হাজার ৮৭৬ পুলিশ সদস্য বাড়ি ফিরেছেন। মৃত্যুবরণ করেছেন ১৫ জন পুলিশ সদস্য।

 

এদিকে করোনা আক্রান্ত পুলিশ কর্মকর্তাদের দেখভালে উচ্চপদস্থ পরিদর্শন টিম গঠন করেছেন আইজিপি ড. বেনজীর আহমেদ। তারা নিয়মিত পুলিশ সদস্যদের খোঁজ-খবর রাখছেন।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023