শিরোনাম :
১৮ মার্চ ছুটি ঘোষণা করে প্রজ্ঞাপন জারি স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন খালেদা জিয়াসহ ২০ ব্যক্তি-প্রতিষ্ঠান মধ্যপ্রাচ্যজুড়ে ছড়িয়ে পড়েছে যুদ্ধ: কোন দেশে কত মৃত্যু ও ক্ষয়ক্ষতি জিয়া পরিবারের প্রয়াত সদস্যদের আত্মার মাগফিরাত কামনায় বগুড়ায় হিফজুল কোরআন প্রতিযোগিতার গ্র্যান্ড ফিনাল ১০ থেকে ১২ মার্চের মধ্যে বসতে পারে জাতীয় সংসদের প্রথম অধিবেশন একুশের প্রথম প্রহরে ভাষা শহীদদের প্রতি ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছে প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রীর ৮ উপদেষ্টার দপ্তর বণ্টন, কে পেলেন কোন দায়িত্ব ইরানে শিগগির ট্রাম্পের হামলার ইঙ্গিত সংস্কার পরিষদের শপথ নিয়ে আইনজীবীদের মধ্যে ভিন্নমত প্রতিটি নাগরিকের নিরাপত্তা নিশ্চিত করাই সরকারের লক্ষ্য: প্রধানমন্ত্রী

ঢাকার বাইরে যাওয়াদের সংসদে যাওয়া বারণ

রিপোর্টারের নাম
  • আপডেট সময় রবিবার, ৩১ মে, ২০২০

স্টাফ রিপোর্টার, ঢাকা

দীর্ঘদিন সংসদ সচিবালয় খুললেও সেখানে এই ঈদে ঢাকার বাইরে যাওয়া কর্মকর্তা-কর্মচারীদের যেতে বারণ করা হয়েছে। ১৪ দিন হোম কোয়ারেন্টাইনে থাকার পর তাদের সংসদে অফিস করার জন্য নির্দেশ দেওয়া হয়েছে।

 

রোববার সকালে সংসদ সচিবালয়ের কর্মকর্তা-কর্মচারীদের আবাসিক ভবনে মাইকিং করে এই নির্দেশ জানানো হয়।

 

রাজধানীর শেরেবাংলা নগরের পশ্চিম আগারগাঁও বসবাসকারী সংসদের একাধিক কর্মকর্তা জাগো নিউজকে এ তথ্য নিশ্চিত করেছেন।

 

এছাড়াও সংসদ এলাকায় বসবাসবাসকারী সচিব/যুগ্ম-সচিব, হোস্টেলে বসবাসরতদেরও এই নির্দেশ দেওয়া হয়।

 

নাম প্রকাশে অনিচ্ছু কর্মকর্তারা জানান, আজ সকাল ৭টায় মসজিদ থেকে এই ঘোষণা দেওয়া হয়। এরপর ঢাকার বাইরে যাওয়া কর্মকর্তা-কর্মচারীরা সপরিবারে হোম কোয়ারেন্টাইনে যান।

 

জানা যায়, এই ঈদে ব্যক্তিগত গাড়ি নিয়ে ঢাকার বাইরে যাওয়া সংক্রান্ত সরকারের ঘোষণার পর অনেকেই নিজ গাড়ি ছাড়াও ভাড়া গাড়িতে ঢাকার বাইরে গেছেন। এজন্য সংসদ সচিবালয় থেকে এই নির্দেশ দেওয়া হয়।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023