শিরোনাম :
১৮ মার্চ ছুটি ঘোষণা করে প্রজ্ঞাপন জারি স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন খালেদা জিয়াসহ ২০ ব্যক্তি-প্রতিষ্ঠান মধ্যপ্রাচ্যজুড়ে ছড়িয়ে পড়েছে যুদ্ধ: কোন দেশে কত মৃত্যু ও ক্ষয়ক্ষতি জিয়া পরিবারের প্রয়াত সদস্যদের আত্মার মাগফিরাত কামনায় বগুড়ায় হিফজুল কোরআন প্রতিযোগিতার গ্র্যান্ড ফিনাল ১০ থেকে ১২ মার্চের মধ্যে বসতে পারে জাতীয় সংসদের প্রথম অধিবেশন একুশের প্রথম প্রহরে ভাষা শহীদদের প্রতি ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছে প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রীর ৮ উপদেষ্টার দপ্তর বণ্টন, কে পেলেন কোন দায়িত্ব ইরানে শিগগির ট্রাম্পের হামলার ইঙ্গিত সংস্কার পরিষদের শপথ নিয়ে আইনজীবীদের মধ্যে ভিন্নমত প্রতিটি নাগরিকের নিরাপত্তা নিশ্চিত করাই সরকারের লক্ষ্য: প্রধানমন্ত্রী

এসএসসিতে পাসের হার ৮২.৮৭ শতাংশ

রিপোর্টারের নাম
  • আপডেট সময় রবিবার, ৩১ মে, ২০২০

স্টাফ রিপোর্টার, ঢাকা

আনুষ্ঠানিকভাবে চলতি বছরের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমান পরীক্ষার ফল ঘোষণা করেছেন শিক্ষামন্ত্রী দীপু মনি। পরীক্ষার্থীরা ফল জানতে পারবে বেলা ১১টা থেকেই। আজ ৩১ মে সকাল ১১টায় শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি ফেসবুক লাইভে ফলাফলের বিস্তারিত তুলে ধরেন। এসএসসিতে পাসের হার ৮২.৮৭ শতাংশ।

 

এর আগে সকাল ১০টায় প্রধানমন্ত্রীর কাছে ফলাফলের সারসংক্ষেপ হস্তান্তর করা হয়। এরপর প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার সরকারি বাসভবন গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে ফল ঘোষণা করেন। এ সময় উপস্থিত ছিলেন শিক্ষামন্ত্রী দীপু মনি এবং শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরীসহ সংশ্লিষ্টরা।

 

এবার ঢাকা বোর্ডে পাশের হার ৮২.৩৪ শতাংশ। যশোর বোর্ডে ১৩ হাজার ৭৬৪ জন শিক্ষার্থী জিপিএ ফাইভ পেয়েছেন। এ বোর্ডে পাশের হার ৮৭.৩১%। আর বরিশাল বোর্ডে জিপিএ ফাইভ পেয়েছেন ৪,৪৮৩ জন। সেখানে পাশের হার ৭৯.৭০%।

 

এছাড়া, কুমিল্লা বোর্ডে ১০ হাজার ২৪৫ জন জিপিএ ৫ পেয়েছেন আর পাশের হার ৮৫.২২%। ময়মনসিংহ বোর্ডে ৭ হাজার ৪৩৪ জন জিপিএ ফাইভ পেয়েছেন আর পাশের হার ৮০.১৩%।

 

সিলেটে জিপিএ ফাইভ পেয়েছেন ৪ হাজার ২৬৩ জন আর এ বোর্ডে পাশের ৭৮.৭৯%। দিনাজপুরে ১২ হাজার ৮৬ জন জিপিএ ফাইভ পেয়েছেন। আর, এ বোর্ডে পাশের হার ৮২.৭৩%।

 

রাজশাহীতে এবার অন্যান্য বোর্ডের তুলনায় পাশের হার জিপিএ-৫ এর সংখ্যা তুলনামূলক বেশি। বোর্ডটিতে এবার পাশের হার ৯০.৩৭% আর জিপিএ-৫ পেয়েছেন ২৬ হাজার ১৬৭ জন ছাত্র-ছাত্রী।

 

চট্টগ্রাম বোর্ডে এবার পাশের হার ৮৪.৭৫%। এছাড়া, এই বিভাগীয় বোর্ডে জিপিএ-৫ পেয়েছেন ৯ হাজার ৮ জন শিক্ষার্থী।

 

দুটি উপায়ে ঘরে বসেই এসএসসির ফলাফল পাওয়া যাবে। বোর্ডের ওয়েবসাইটে শিক্ষার্থীরা ফলাফল দেখতে পারবে। এছাড়া মোবাইল ফোনে এসএমএসের মাধ্যমেও পাওয়া যাবে ফলাফল।

 

 

সেক্ষেত্রে যেকোন মোবাইল অপারেটরে মেসেজ অপশনে গিয়ে ইংরেজিতে টাইপ করতে হবে ‍SSC। এরপর স্পেস দিয়ে বোর্ডের প্রথম তিনটি অক্ষর ইংরেজি ক্যাপিটাল অক্ষরে টাইপ করে স্পেস দিয়ে রোল নম্বর লিখে আরেকটি স্পেস দিয়ে 2020 লিখে পাঠাতে হবে ওয়ান সিক্স ট্রিপল টু (16222) নম্বরে। ফিরতি এসএমএসেই পাওয়া যাবে ফলাফল।

 

এবারের এসএসসি-সমমান পরীক্ষায় সারাদেশে ১০টি বোর্ডের অধীনে ৩ হাজার ৫১২টি কেন্দ্রে মোট ২০ লাখ ২৮ হাজার ৮৮৪ পরীক্ষার্থী অংশ নেয়।

 

চলতি বছরের এসএসসি পরীক্ষা শুরু হয় ৩ ফেব্রুয়ারি, শেষ হয় ২৭ ফেব্রুয়ারি। ২৯ ফেব্রুয়ারি থেকে ৫ মার্চের মধ্যে ব্যবহারিক পরীক্ষা অনুষ্ঠিত হয়।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023