শিরোনাম :
১৮ মার্চ ছুটি ঘোষণা করে প্রজ্ঞাপন জারি স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন খালেদা জিয়াসহ ২০ ব্যক্তি-প্রতিষ্ঠান মধ্যপ্রাচ্যজুড়ে ছড়িয়ে পড়েছে যুদ্ধ: কোন দেশে কত মৃত্যু ও ক্ষয়ক্ষতি জিয়া পরিবারের প্রয়াত সদস্যদের আত্মার মাগফিরাত কামনায় বগুড়ায় হিফজুল কোরআন প্রতিযোগিতার গ্র্যান্ড ফিনাল ১০ থেকে ১২ মার্চের মধ্যে বসতে পারে জাতীয় সংসদের প্রথম অধিবেশন একুশের প্রথম প্রহরে ভাষা শহীদদের প্রতি ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছে প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রীর ৮ উপদেষ্টার দপ্তর বণ্টন, কে পেলেন কোন দায়িত্ব ইরানে শিগগির ট্রাম্পের হামলার ইঙ্গিত সংস্কার পরিষদের শপথ নিয়ে আইনজীবীদের মধ্যে ভিন্নমত প্রতিটি নাগরিকের নিরাপত্তা নিশ্চিত করাই সরকারের লক্ষ্য: প্রধানমন্ত্রী

ঢাকা ছাড়তে চাইলে ঈদ পর্যন্ত রাস্তাতেই রাখা হবে

রিপোর্টারের নাম
  • আপডেট সময় বুধবার, ২০ মে, ২০২০

স্টাফ রিপোর্টার, ঢাকা

ঢাকা মেট্রোপেলিটন পুলিশের কমিশনার শফিকুল ইসলাম হুঁশিয়ারি দিয়ে বলেছেন, ঈদকে কেন্দ্র করে যারা পায়ে হেঁটেও গ্রামের বাড়ি যাওয়ার চেষ্টা করবে, তাদেরকে ঈদ পর্যন্ত রাস্তাতেই রাখা হবে। কোথাও যেতে দেয়া হবে না।

 

 

বুধবার দুপুরে নারায়ণগঞ্জ শহরের মাসদাইর এলাকায় কেন্দ্রীয় ইদগাহ ময়দানে জেলা পুলিশ আয়োজিত দুস্থদের ঈদ সামগ্রী বিতরণে এসে তিনি এ হুঁশিয়ারি দেন।

 

ডিএমপি কমিশনার জানান, ঢাকা এবং আশপাশের জেলা থেকে কাউকে ভিন্ন জেলায় যেতে দেয়া হবে না। পাশাপাশি বাইরের কোনো জেলা থেকেও কাউকে ঢাকায় প্রবেশ করতে দেয়া হবে না।

 

তিনি বলেন, আমরা জেনে-বুঝে কাউকে মৃত্যুর মুখে পড়তে দেব না। তারপরও কেউ যদি ঈদের অজুহাতে বের হয়, তবে তাকে আটকে দেয়া হবে এবং ঈদ পর্যন্ত সেখানেই অবস্থান করতে হবে। পুলিশ কারো অজুহাত প্রশ্রয় দেবে না।

 

নারায়ণগঞ্জের পুলিশ সুপার মোহাম্মদ জায়েদুল আলমের সভাপতিত্বে ঈদ সামগ্রী বিতরণ কর্মসূচিতে পুলিশের কাউন্টার টেরোরিজম ইউনিট প্রধান মো. মনিরুল ইসলাম, ঢাকা রেঞ্জের ডিআইজি হাবিবুর রহমানসহ পুলিশ বিভাগের অন্য কর্মকর্তারার উপস্থিত ছিলেন।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023