শিরোনাম :
স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন খালেদা জিয়াসহ ২০ ব্যক্তি-প্রতিষ্ঠান মধ্যপ্রাচ্যজুড়ে ছড়িয়ে পড়েছে যুদ্ধ: কোন দেশে কত মৃত্যু ও ক্ষয়ক্ষতি জিয়া পরিবারের প্রয়াত সদস্যদের আত্মার মাগফিরাত কামনায় বগুড়ায় হিফজুল কোরআন প্রতিযোগিতার গ্র্যান্ড ফিনাল ১০ থেকে ১২ মার্চের মধ্যে বসতে পারে জাতীয় সংসদের প্রথম অধিবেশন একুশের প্রথম প্রহরে ভাষা শহীদদের প্রতি ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছে প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রীর ৮ উপদেষ্টার দপ্তর বণ্টন, কে পেলেন কোন দায়িত্ব ইরানে শিগগির ট্রাম্পের হামলার ইঙ্গিত সংস্কার পরিষদের শপথ নিয়ে আইনজীবীদের মধ্যে ভিন্নমত প্রতিটি নাগরিকের নিরাপত্তা নিশ্চিত করাই সরকারের লক্ষ্য: প্রধানমন্ত্রী বগুড়া-৬ আসন ছেড়ে দিলেন তারেক রহমান

নওগাঁয় মাছের খামারে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ২ শ্রমিকের মৃত্যু

রিপোর্টারের নাম
  • আপডেট সময় সোমবার, ১৮ মে, ২০২০

নওগাঁ প্রতিনিধি,

নওগাঁর রাণীনগর উপজেলায় একটি মাছের খামারে পড়ে থাকা তারে বিদ্যুৎস্পৃষ্ট দুজন শ্রমিক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও এক শ্রমিক।

 

উপজেলার পারইল বিশিয়া গ্রামে সোমবার সকাল সাড়ে ৮টার দিকে এ ঘটনা ঘটে বলে রাণীনগর থানার ওসি জহুরুল হক জানান।

 

নিহতরা হলেন- বিশিয়া গ্রামের আবুল হোসেনের ছেলে জাহিদুল ইসলাম ও একই গ্রামের আব্দুল খালেকের ছেলে আনোয়ার হোসেন।

 

আহত হোসেন আলীকে আদমদীঘি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। তিনি আনোয়ার হোসেনের ছোট ভাই।

 

ওসি বলেন, বিশিয়া গ্রামের চার শ্রমিক একই গ্রামের ‘বাসনা মৎস্য খামারের’ মালিক অধির চন্দ্রের বাড়িতে ধানকাটার কাজে যাচ্ছিলেন। পথে মৎস্য খামারের পুকুর পাড়ে পড়ে থাকা বিদ্যুতের তারে স্পৃষ্ট হন জাহিদুল।

 

“এ সময় তার সঙ্গে তারা বাকি শ্রমিকরা তাকে বাঁচাতে গেলে আনোয়ার ও হোসেন বিদ্যুৎস্পৃষ্ট হন। এতে ঘটনাস্থলেই জাহিদুল ও আনোয়ার মারা যান।”

 

এ ঘটনায় কেউ অভিযোগ করলে আইগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানান ওসি।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023