শিরোনাম :
১৮ মার্চ ছুটি ঘোষণা করে প্রজ্ঞাপন জারি স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন খালেদা জিয়াসহ ২০ ব্যক্তি-প্রতিষ্ঠান মধ্যপ্রাচ্যজুড়ে ছড়িয়ে পড়েছে যুদ্ধ: কোন দেশে কত মৃত্যু ও ক্ষয়ক্ষতি জিয়া পরিবারের প্রয়াত সদস্যদের আত্মার মাগফিরাত কামনায় বগুড়ায় হিফজুল কোরআন প্রতিযোগিতার গ্র্যান্ড ফিনাল ১০ থেকে ১২ মার্চের মধ্যে বসতে পারে জাতীয় সংসদের প্রথম অধিবেশন একুশের প্রথম প্রহরে ভাষা শহীদদের প্রতি ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছে প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রীর ৮ উপদেষ্টার দপ্তর বণ্টন, কে পেলেন কোন দায়িত্ব ইরানে শিগগির ট্রাম্পের হামলার ইঙ্গিত সংস্কার পরিষদের শপথ নিয়ে আইনজীবীদের মধ্যে ভিন্নমত প্রতিটি নাগরিকের নিরাপত্তা নিশ্চিত করাই সরকারের লক্ষ্য: প্রধানমন্ত্রী

নতুন পদ্ধতিতে সরকারি টাকা যারা পাবেন

রিপোর্টারের নাম
  • আপডেট সময় রবিবার, ১৭ মে, ২০২০

স্টাফ রিপোর্টার, ঢাকা

করোনার কারণে সারাদেশের ক্ষতিগ্রস্ত ৫০ লাখ দরিদ্র পরিবারকে এককালীন নগদ আড়াই হাজার টাকা করে মোবাইল একাউন্টে দিচ্ছে সরকার। গত ১৪ মে থেকে এই কার্যক্রম শুরু করা হয়েছে। এই বিতরণ কার্যক্রম চলবে ঈদুল ফিতরের আগ পর্যন্ত।

 

 

কিন্তু এর মধ্যেই এই কার্যক্রম নিয়ে উঠেছে অভিযোগ। জানা গেছে, তালিকায় থাকা একই নম্বর একাধিবার ব্যবহার করা হয়েছে। নগদ অর্থ সহায়তা পাঠানোর জন্য ভিন্ন ভিন্ন নাম ব্যবহার করে একই নম্বর দেয়া হয়েছে। আর এমন ঘটনা সারা দেশেই ঘটেছে বলে অভিযোগ ওঠেছে।

 

আর এই অভিযোগ ওঠার পর বিকল্প ব্যবস্থা নিতে যাচ্ছে সরকার। এই ব্যবস্থায় বাদ পড়াদের নতুন মোবাইল নম্বর অথবা ব্যাংক অ্যাকাউন্টে টাকা পাঠানোর ব্যবস্থা নেয়া হচ্ছে।

 

এ ব্যাপারে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মো. শাহ্‌ কামাল গণমাধ্যমকে জানান, ডাটা কালেকশনের ফরমে মোবাইল নম্বরের একটা অপশন রয়েছে। গ্রামের সকল দরিদ্র পরিবারের তো আর মোবাইল নম্বর নেই। তাই স্থানীয়ভাবে একই নম্বর বার বার ব্যবহার করে এই তথ্য সার্ভারে আপলোড করা হয়েছে। তবে স্ক্যানিংয়ের সময় জাতীয় পরিচয়পত্রের সঙ্গে মোবাইল নম্বর মেলানোর সময় তালিকার অনেক নাম বাতিল হয়ে গেছে।

 

বাদ পড়াদের সহযোগিতার বিষয়ে এই সিনিয়র সচিব আরো বলেন, এখন নতুন করে এনআইডির সঙ্গে মিলিয়ে নতুন মোবাইল নম্বরে অথবা ব্যাংক অ্যাকাউন্টের মাধ্যমে টাকা নিতে হবে।

 

ন্যাশনাল আইডির সঙ্গে মোবাইল নম্বর না মেলার সংখ্যা ৮ লাখ কিনা এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, এই বিষয়টি তথ্য ও প্রযুক্তি বিভাগ বলতে পারবে। আগামী তিন দিনের মধ্যে তারা সব ঠিক করবে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023