নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধি
বগুড়ার নন্দীগ্রামে হরিজন পরিবারের মাঝে খাদ্য সহায়তা প্রদান করেন, জেলা পরিষদের সদস্য, উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক ও উপজেলা ত্রাণ কমিটির সদস্য সচিব আনোয়ার হোসেন রানা এলএলবি।
মঙ্গলবার বিকেলে এ খাদ্য সহায়তা প্রদান করা হয়। এ সময় আওয়ামী লীগ নেতা মুক্তার হোসেন বকুল, রাকিবুল হাসান রাজ্জাক, স্বেচ্ছা সেবক লীগের সাধারন সম্পাদক কামরুল হাসান সবুজ, পৌর শ্রমিক লীগের সাধারন সম্পাদক সানোয়ার হোসেন মিলন, তাতী লীগের সভাপতি আবু নোমান, পৌর ছাত্রলীগের সভাপতি মশিউর রহমানসহ দলীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।