শিরোনাম :

মৃদু তাপপ্রবাহে পুড়ছে দেশ

রিপোর্টারের নাম
  • আপডেট সময় মঙ্গলবার, ১২ মে, ২০২০

স্টাফ রিপোর্টার, ঢাকা

দেশের কিছু অঞ্চলের ওপর দিয়ে বয়ে যাওয়া মৃদু তাপপ্রবাহ অব্যাহত থাকবে। একই সময়ে দু-এক জায়গায় বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

 

মঙ্গলবার সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার পূর্বাভাসে একথা জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

 

এতে বলা হয়, সীতাকুণ্ড, ফেনী, রাঙ্গামাটি, নোয়াখালী, কক্সবাজার, পাবনা ও সিলেট অঞ্চলসমূহের ওপর দিয়ে মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা অব্যাহত থাকতে পারে।

 

সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে।

 

যশোর, কুষ্টিয়া ও কুমিল্লা অঞ্চলসহ ময়মনসিংহ রাজশাহী, রংপুর ও সিলেট বরিশাল বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা অথবা ঝোড়ো হাওয়া ও বিজলী চমকানোসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে।

 

সোমবার দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল রাঙ্গামাটিতে ৩৭ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023