শিরোনাম :
ইরান যুদ্ধ দ্রুত শেষ করার ইঙ্গিত ট্রাম্পের সংসদের প্রথম অধিবেশন নিয়ে যত আলোচনা ১৮ মার্চ ছুটি ঘোষণা করে প্রজ্ঞাপন জারি স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন খালেদা জিয়াসহ ২০ ব্যক্তি-প্রতিষ্ঠান মধ্যপ্রাচ্যজুড়ে ছড়িয়ে পড়েছে যুদ্ধ: কোন দেশে কত মৃত্যু ও ক্ষয়ক্ষতি জিয়া পরিবারের প্রয়াত সদস্যদের আত্মার মাগফিরাত কামনায় বগুড়ায় হিফজুল কোরআন প্রতিযোগিতার গ্র্যান্ড ফিনাল ১০ থেকে ১২ মার্চের মধ্যে বসতে পারে জাতীয় সংসদের প্রথম অধিবেশন একুশের প্রথম প্রহরে ভাষা শহীদদের প্রতি ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছে প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রীর ৮ উপদেষ্টার দপ্তর বণ্টন, কে পেলেন কোন দায়িত্ব ইরানে শিগগির ট্রাম্পের হামলার ইঙ্গিত

করোনায় সাড়া বিশ্বে মৃত্যু ২ লাখ ৮৭ হাজার ছাড়িয়েছে

রিপোর্টারের নাম
  • আপডেট সময় মঙ্গলবার, ১২ মে, ২০২০

ডেস্ক রিপোর্ট

বিশ্বজুড়ে চলমান করোনাভাইরাসের প্রকোপ কিছুতেই কমানো যাচ্ছে না। প্রতিদিনই এই রোগ বিশ্বের হাজার হাজার মানুষের প্রাণ কেড়ে নিচ্ছে। গত সোমবারও এতে প্রাণ হারিয়েছে প্রায় ৪ হাজার মানুষ। ফলে বিশ্বে করোনায় মৃত্যু ২ লাখ ৮৭ হাজার ছাড়িয়েছে।

 

 

বিশ্বখ্যাত জরিপ সংস্থা ওয়ার্ল্ডোমিটারের সর্বশেষ তথ্য বলছে, এ পর্যন্ত বিশ্বের ২১২টি দেশ ও অঞ্চল আক্রান্ত হয়েছে। বিভিন্ন দেশের সরকারি হিসাব অনুযায়ী, এ পর্যন্ত বিশ্বজুড়ে মোট আক্রান্তের সংখ্যা ৪২ লাখ ৫৬ হাজার ৯০ জন। এরমধ্যে দুই লাখ ৮৭ হাজার ৩৩৬ জনের মৃত্যু হয়েছে।

 

সোমবার গত ২৪ ঘণ্টায় করোনার কালো থাবায় মারা গেছে ৩ হাজার ৪০৩ জন। এছাড়া গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়েছেন বিশ্বের আরও ৭৪ হাজার ২২৪ জন।

 

সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন এখন পর্যন্ত ১৫ লাখ ২৬ হাজার ৯৭৫ জন মানুষ। এখনও চিকিৎসাধীন রয়েছেন আরও প্রায় ২৪ লাখের বেশি মানুষ, ২৪ লাখ ৩৮ হাজার ২১৩ জন। এদের মধ্যে প্রায় ৪৬ হাজার ৯৩৯ মানুজনের অবস্থা আশঙ্কাজনক।

 

এখন পর্যন্ত সবচেয়ে বেশি আক্রান্ত ও মৃতের সংখ্যা যুক্তরাষ্ট্রে। সেখানে মোট আক্রান্তের সংখ্যা ১৩ লাখ ৪৫ হাজার ৮৩৪ জন। মৃত্যু হয়েছে ৮১ হাজার ৭৯৫ জনের।

 

মৃতের হিসাবে দ্বিতীয় স্থানে রয়েছে যুক্তরাজ্য। দেশটিতে মৃতের সংখ্যা ৩২ হাজার ৬৫ জন। আর আক্রান্ত হয়েছে দুই লাখ ২৩ হাজার ৬০ জন।

 

মৃতের হিসাবে তালিকায় তৃতীয় স্থানে রয়েছে ইতালি। দেশটিতে মৃতের সংখ্যা ৩০ হাজার ৭৩৯। মোট আক্রান্তের সংখ্যা দুই লাখ ১৯ হাজার ৮১৪।

 

ইউরোপের আরেক দেশ ফ্রান্সে মারা গেছে ২৬ হাজার ৬৪৩ জন। আর আক্রান্ত হয়েছে ১ লাখ ৭৭ হাজার ৪২৩ জন। এরপরই রয়েছে জার্মানি, মারা গেছে ৭ হাজার ৬৬১ জন। আর দেশটিতে আক্রান্ত হয়েছেন মোট ১ লাখ ৭২ হাজার ৫৭৬ জন।

 

করোনা তালিকায় এমন অনেক দেশ আছে যেখানে আক্রান্ত লক্ষাধিক হলেও মৃত্যু অনেক কম। এ প্রসঙ্গে রাশিয়ার কথা উল্লেখ করা যায়।

 

ওয়ার্ল্ডোমিটারের সর্বশেষ পরিসংখ্যান বলছে, রাশিয়ায় এ পর্যন্ত সংখ্যা ২ লাখ ২১ হাজার ৩৪৪ জন করোনায় আক্রান্ত হয়েছে। ফলে তালিকার চতুর্থ স্থানে উঠে এসেছে দেশটি।

 

তবে সংক্রমণ বেশি হলেও ইতালি এবং ফ্রান্সের চেয়ে অনেক মৃত্যু কম হয়েছে রাশিয়ায়। দেশটিতে সবমিলিয়ে মারা গেছে ২ হাজার ৯ জন।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023