শিরোনাম :
ইরান যুদ্ধ দ্রুত শেষ করার ইঙ্গিত ট্রাম্পের সংসদের প্রথম অধিবেশন নিয়ে যত আলোচনা ১৮ মার্চ ছুটি ঘোষণা করে প্রজ্ঞাপন জারি স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন খালেদা জিয়াসহ ২০ ব্যক্তি-প্রতিষ্ঠান মধ্যপ্রাচ্যজুড়ে ছড়িয়ে পড়েছে যুদ্ধ: কোন দেশে কত মৃত্যু ও ক্ষয়ক্ষতি জিয়া পরিবারের প্রয়াত সদস্যদের আত্মার মাগফিরাত কামনায় বগুড়ায় হিফজুল কোরআন প্রতিযোগিতার গ্র্যান্ড ফিনাল ১০ থেকে ১২ মার্চের মধ্যে বসতে পারে জাতীয় সংসদের প্রথম অধিবেশন একুশের প্রথম প্রহরে ভাষা শহীদদের প্রতি ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছে প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রীর ৮ উপদেষ্টার দপ্তর বণ্টন, কে পেলেন কোন দায়িত্ব ইরানে শিগগির ট্রাম্পের হামলার ইঙ্গিত

বগুড়ায় ধানকাটা শ্রমিকদের বাসে চাঁদাবাজি: যুব শ্রমিকলীগের বহিষ্কৃত নেতা ঝটিকা শাহীন গ্রেফতার

রিপোর্টারের নাম
  • আপডেট সময় সোমবার, ১১ মে, ২০২০

স্টাফ রিপোর্টার, বগুড়া

বগুড়ায় ধান কাটা শ্রমিকদের বহনকারী বাস থামিয়ে চাঁদাবাজির অভিযোগে জেলা যুব শ্রমিক লীগের বহিস্কৃত সাধারণ সম্পাদক শাহীনু রহমান ওরফে ঝটিকা শাহীনকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার ভোররাতে বগুড়া-ঢাকা মহাসড়কে কুমিল্লাগামী ওই শ্রমিকবাহী বাস থামিয়ে চাঁদার দাবিতে চালক ও তার সহকারীকে মারপিট করেন শাহীন। পরে তাকে গ্রেফতার করে পুলিশ।

 

 

জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার সনাতন চক্রবর্তী জানান, নীলফামারীর জলঢাকা উপজেলা থেকে ধান কাটতে ৪৬ জন শ্রমিককে নিয়ে একটি বাস কুমিল্লায় যাচ্ছিলো। সোমবার ভোররাত ৩টার দিকে বাসটি বগুড়া শহরের চারমাথা এলাকায় পৌঁছালে ঝটিকা শাহীনসহ বেশ কয়েকজন বাসটির গতিরোধ করে ৫ হাজার টাকা চাঁদা দাবি করে। চাঁদা দিতে অস্বীকৃতি জানালে শাহীন ও তার লোকজন বাস চালক মনির ও সহকারী রতনকে এলোপাথারি মারপিট করতে শুরু করে। এসময় বাসে থাকা ধানকাটা শ্রমিকরা ঝটিকা শাহীনকে আটক করে। পরে ওই মহাসড়কে টহলরত পুলিশ সদস্যরা তাকে আটক করে থানায় নিয়ে আসে।

 

 

বগুড়া সদর থানার উপ-পরিদর্শক রহিম উদ্দিন জানান, মারপিটের শিকার বাসচালক মনির এই ঘটনায় বাদী হয়ে সোমবার সকালে শাহীনসহ ১৫ জনকে আসামী করে থানায় মামলা দায়ের করেছেন। তিন দিনের রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদের আবেদনসহ বিকেলে শাহীনকে আদালতে হাজির করা হয়েছে বলেও জানান এই পুলিশ কর্মকর্তা।

২০১৮ সালে বগুড়ার একজন কলেজছাত্রীকে আবাসিক হোটেলে নিয়ে ধর্ষণ ও ভিডিওচিত্র ধারণ করে তাকে ব্ল্যাকমেইল করেন ঝটিকা শাহীন। পরে ওই ছাত্রী মামলা দায়ের করলে যুব শ্রমিক লীগের জেলা কমিটির সাধারণ সম্পাদকের পদ থেকে বহিস্কার করা হয় তাকে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023