স্টাফ রিপোর্টার, বগুড়া
বগুড়া অজ্ঞাতনামা এক ব্যক্তির(৪৫) লাশ উদ্ধার করেছে পুলিশ। সোমবার সকাল সাড়ে ৭টার দিকে নন্দীগ্রামের বিজঘাট এলাকার নাটোর-বগুড়া মহাসড়কের পাশের খাল থেকে ওই লাশ উদ্ধার করা হয়। শার্ট ও লুঙ্গি পরা নিহতের মাথা ও বাম পায়ে আঘাতের চিহ্নসহ ডান হাত ভাঙ্গা রয়েছে। পুলিশের ধারণা, রাতের যে কোন সময় সড়ক দুর্ঘটনায় মারা যাওয়ার পর যানবাহনের শ্রমিকরা মরদেহ খালে ফেলে রাখতে পারে।
নন্দীগ্রাম থানার অফিসার ইনচার্জ (ওসি) শওকত কবির বলেন, মরদেহ উদ্ধারের সময় এলাকার লোকজন দেখে কেউ তাকে চিনতে পারেনি। পুলিশের ধারনা রাতের যে কোন সময় সড়ক দুর্ঘটনায় মারা যাওয়ার পর যানবাহনের শ্রমিকরা মরদেহ খালে ফেলে রাখতে পারে। লাশ উদ্ধার করে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে।