শিরোনাম :
ইরান যুদ্ধ দ্রুত শেষ করার ইঙ্গিত ট্রাম্পের সংসদের প্রথম অধিবেশন নিয়ে যত আলোচনা ১৮ মার্চ ছুটি ঘোষণা করে প্রজ্ঞাপন জারি স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন খালেদা জিয়াসহ ২০ ব্যক্তি-প্রতিষ্ঠান মধ্যপ্রাচ্যজুড়ে ছড়িয়ে পড়েছে যুদ্ধ: কোন দেশে কত মৃত্যু ও ক্ষয়ক্ষতি জিয়া পরিবারের প্রয়াত সদস্যদের আত্মার মাগফিরাত কামনায় বগুড়ায় হিফজুল কোরআন প্রতিযোগিতার গ্র্যান্ড ফিনাল ১০ থেকে ১২ মার্চের মধ্যে বসতে পারে জাতীয় সংসদের প্রথম অধিবেশন একুশের প্রথম প্রহরে ভাষা শহীদদের প্রতি ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছে প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রীর ৮ উপদেষ্টার দপ্তর বণ্টন, কে পেলেন কোন দায়িত্ব ইরানে শিগগির ট্রাম্পের হামলার ইঙ্গিত

ট্রাম্পকে ধুয়ে দিলেন ওবামা

রিপোর্টারের নাম
  • আপডেট সময় রবিবার, ১০ মে, ২০২০

ডেস্ক রিপোর্ট

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের গৃহীত বিভিন্ন নীতি বরাবরই অপছন্দ দেশটির সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামার। এ নিয়ে বিভিন্ন সময়ে তিনি মুখ খুলেছেন এবং প্রকাশ্যে ট্রাম্পের সমালোচনা করতেও ছাড়েননি। এবার তিনি করোনা মহামারি নিয়ন্ত্রণে গৃহীত ট্রাম্পের নীতিমালার তীব্র সমালোচনা করলেন। করোনা মোকাবিলায় প্রেসিডেন্ট ট্রাম্পের গৃহীত ব্যবস্থাকে ‘বিশৃঙ্খল’ বলেও উল্লেখ করেছেন ওবামা।

সম্প্রতি ওবামা প্রশাসনে দায়িত্বপালনকারী কর্মকর্তাদের সঙ্গে গোপন টেলিকনফারেন্সে তিনি এ কথা বলেন।

 

যুক্তরাষ্ট্রে করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণে পুরোপুরি ব্যর্থ ট্রাম্প প্রসাশন। ইতোমধ্যেই দেশটিতে ১৩ লাখের বেশি মানুষ করোনায় আক্রান্ত হয়েছে এবং মারা গেছে আরও ৮০ হাজারেরও বেশি। এই মহামারি নিয়ন্ত্রণে বেশ কয়েকবারই বিভিন্ন সমস্যার দায় ওবামা প্রশাসনের ঘাড়ে চাপিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। এতদিন এ নিয়ে তেমন কোনও মন্তব্য করেননি ২০০৯ সালে শান্তিতে নোবেল পুরস্কার জয়ী বারাক ওবামা।

 

তবে গত শুক্রবার ওবামা অ্যালামনাই অ্যাসোসিয়েশনের তিন হাজার সদস্যের সঙ্গে টেলিকনফারেন্সে আলাপকালে তাদের আগামী নির্বাচনে ট্রাম্পকে ক্ষমতাচ্যুত করতে ডেমোক্রেট প্রার্থী জো বাইডেনের পক্ষে কাজ করার অনুরোধ জানান তিনি।

 

ওবামা বলেন, ‘এ নির্বাচন এতটা গুরুত্বপূর্ণ হওয়ার কারণ আমরা কোনও বিশেষ ব্যক্তি বা রাজনৈতিক দলের বিরুদ্ধে লড়াইয়ে যাচ্ছি না। আমরা স্বার্থপরতা, জাতিগত বিভক্তি ও একে অপরকে শত্রু ভাবার দীর্ঘমেয়াদী প্রবণতার বিরুদ্ধে লড়তে চলেছি। আমেরিকানদের জীবনে এগুলো শক্ত বাধা হয়ে দাঁড়িয়েছে। এই একটি কারণেই বৈশ্বিক সঙ্কট মোকাবিলা করা এতটা কঠিন হয়ে উঠেছে।’

 

যুক্তরাষ্ট্রে একটানা দুই মেয়াদে প্রেসিডেন্টের দায়িত্বপালনকারী ওবামা ট্রাম্পের করোনা নীতির সমালোচনা করে আরও বলেন, ‘যখন এমন মানসিকতায় সরকার পরিচালিত হয় ‘আমার জন্য কী আছে’ আর ‘বাকিদের যা খুশি হোক’— তখনই এ জাতীয় চরম বিপর্যয় দেখা দেয়।’

 

ওবামা এসময় আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনে জো বাইডেনের পক্ষে জোর প্রচারণা চালানোরও প্র্রতিশ্রুতি দেন।

 

ফাঁস হওয়া এই ফোনালাপের নিয়ে এখনও কোনও মন্তব্য করেনি ওবামার অফিস।

 

প্রসঙ্গত, যুক্তরাষ্ট্রে আগামী ৩ নভেম্বর অনুষ্ঠিতব্য প্রেসিডেন্ট নির্বাচনে ক্ষমতাসীন রিপাবলিকান নেতা ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বিতা করছেন ডেমোক্রেটিক দলের নেতা জো বাইডেন। নির্বাচনের আগেই বাইডেনের প্রতি সমর্থন ব্যক্ত করলেন ওবামা।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023