শিরোনাম :
পলাশবাড়িতে আইএফআইসি ব্যাংকের ৫০তম বর্ষ পালিত শাজাহানপুরে ডেঙ্গু প্রতিরোধে মাঝিরা ইউনিয়ন জামায়াতের লিফলেট বিতরণ শিবগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে বিশ্ব শিক্ষক দিবস পালিত জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষ্যে মহাস্থানে নিসচা’র সচেতনতামূলক প্রশিক্ষণ কর্মশালা ছোনকা বাজার আন্ডারপাসের দুই পাশে অবৈধ দোকান উচ্ছেদ, শোভাবর্ধন গাছ রোপণ শাজাহানপুরে মশা নিধন, পরিচ্ছন্নতা ও বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন বেতগাড়ী ইউনিয়ন পরিষদের অস্থায়ী কার্যালয়ের শুভ উদ্বোধন শিবগঞ্জে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ও অসহায়দের মাঝে ঢেউটিন বিতরণে গাবতলীতে ভিডিও কনফারেন্স’র মাধ্যমে কৃষক কার্ড বিতরণ করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান বগুড়ায় জাতীয় কবি নজরুল এর ৫০তম মৃত্যুবার্ষিকী পালন

নন্দীগ্রামে কাথম-কালিগঞ্জ সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন

রিপোর্টারের নাম
  • আপডেট সময় শনিবার, ৯ মে, ২০২০

নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধি
বগুড়ার নন্দীগ্রামের সড়কে কালভার্ট নির্মান কাজ বন্ধ থাকায় যোগাযোগ ব্যবস্থা বিচ্ছিন্ন হয়ে পড়েছে। ফলে নন্দীগ্রাম ও আদমদীঘি উপজেলার কয়েকটি ইউনিয়ন এবং নওগাঁ জেলার আত্রাই উপজেলার জনগনের যাতায়াতের পথ বন্ধ হয়ে গেছে।
জানা গেছে, বর্তমান সরকারের উন্নয়ন প্রকল্পের আওতায় নন্দীগ্রামের কাথম থেকে কালিগঞ্জ ও ওমরপুর থেকে দুপচাঁচিয়া জিয়ানগর আঞ্চলিক সড়ক আলোর মুখ দেখতে চলেছে। ২০১৮ সালের ১১ অক্টোবর নন্দীগ্রামের কাথম থেকে কালিগঞ্জ ও ওমরপুর থেকে দুপচাঁচিয়া জিয়ানগর পর্যন্ত ১২ ফুট থেকে ১৮ ফুটে প্রশস্ত করে ১৭০ কোটি টাকা ব্যয়ে এ প্রকল্পটি একনেক অনুমোনদন পায়। এই সড়ক দিয়ে সিংড়া, নন্দীগ্রাম, কাহালু, দুপচাঁচিয়া আত্রাই, আদমদীঘি উপজেলার লোকজন প্রতিদিন যাতায়াত করে।

 

ইতিমধ্যে কাথম-কালিগঞ্জ ও ওমরপুর থেকে দুপচাঁচিয়া জিয়ানগর সড়কে সংস্কার কাজ শুরু হয়েছে। সেই সড়কগুলোতে ব্রীজ ও কালভার্ট ভেঙে নতুন করর নির্মাণ করা হচ্ছে। একারনে ব্রীজ-কালভার্টের পাশ দিয়ে পথচারী ও যানবাহন চলাচলের জন্য বিকল্প সড়কের ব্যবস্থা করা হয়েছিল।

 

গত কয়েক দিনের বৃষ্টিতে মাঠে পানি জমে পাকা ইরি-বোরো পাকা ধান তলিয়ে যাওয়ার সম্ভাবনা দেখা দেয়। সেই পাকা ধান রক্ষা করতে এলাকার কৃষকরা কাথম-কালিগঞ্জ সড়কে নামুইট এলাকায় বিকল্প সড়কটি ভেঙে দেয়। ফলে বিচ্ছিন্ন হয়ে পড়ে কাথম-কালিগঞ্জ সড়ক। এতে করে বন্ধ হয়ে যায় কাথম-কালিগঞ্জ সড়কের যান চলাচল। নামুইট গ্রামের জিয়াউর রহমান জানান, হঠাৎ রাস্তা ভেঙ্গে দেয়ায় চরম বিপাকে পড়েছি আমরা। এ পথ দিয়েই আমাদের বিভিন্ন কৃষিজাত পণ্য আনা নেওয়া করা হয়।

জানতে চাইলে বগুড়া সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী আশরাফুজ্জামান জানান, খালের পানি নিস্কাশনের জন্য বিকল্প সড়কটি ভেঙ্গে দেয়া হয়েছে। তবে সেখানে দ্রুত সময়ের মধ্যে একটি ছোট বেইলী ব্রীজ নির্মাণ কাজ শুরু হবে। যাতে সড়ক দিয়ে যানবাহন চলাচল করতে পারে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023