শিরোনাম :
তিস্তা প্রকল্পের ‘লক্ষ্য তৃতীয় পক্ষ নয়, হস্তক্ষেপের বিষয়ও নয়: চীন বগুড়ার দুপচাঁচিয়ায় ছোট ভাইয়ের ভাড়াটে সন্ত্রাসীদের হামলায় স্ত্রী-ছেলেসহ ৩জন আহত ভেনেজুয়েলায় জোড়া ভূমিকম্পে নিহত বেড়ে ৫৮৯ দেশজুড়ে আজান নিষিদ্ধের পরিকল্পনা নিয়েছে ডেনমার্ক গোবিন্দগঞ্জে পুকুরে প্রদর্শনী খামার স্থাপনে উপকরণ বিতরণ মালয়েশিয়া ও চীন সফর শেষে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী গাবতলীতে নারী ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত বগুড়ায় আন্তর্জাতিক মাদক বিরোধী দিবস উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা দিল্লির সীমান্ত সম্মেলনে বাংলাদেশের প্রধান উদ্বেগ সীমান্ত হত্যা ও পুশইন দেশে ফিরলেন ৫২ হাজার ৪৯১ হাজি, মৃত্যু ৪৯ জনের

নন্দীগ্রামে ট্রাক চাপায় ঘুমন্ত অবস্থায় মা-মেয়ে নিহত

রিপোর্টারের নাম
  • আপডেট সময় শনিবার, ৯ মে, ২০২০

নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধি

বগুড়ার নন্দীগ্রামে ট্রাক চাপায় ঘুমন্ত অবস্থায় মা ও মেয়ে নিহত হয়েছেন। শুক্রবার (৮মে) দিবাগত রাত আড়াইটার দিকে বগুড়া-নাটোর মহাসড়কে নন্দীগ্রাম পৌরসভার ওমরপুর নামক স্থানে দুর্ঘটনাটি ঘটে। নিহতরা হচ্ছেন ওমরপুর এলাকার মৃত কোরবান আলীর স্ত্রী কাতেজান বিবি (৬৫) ও মেয়ে কাজলী বেগম (৪৩)। তারা মহাসড়কের পার্শ্বে সড়ক ও জনপদ বিভাগের জায়গায় কুড়ে ঘর নির্মান করে বসবাস করতেন।

 

জানা গেছে, পঞ্চগড় থেকে বালু বোঝাই একটি ট্রাক (ঢাকা মেট্রো-ট-১৮-৬৬৩৫) নাটোরের দিকে যাচ্ছিল। রাত আড়াইটার দিকে ওমরপুর এলাকায় ট্রাকটি নিয়ন্ত্রন হারিয়ে মহাসড়কের পার্শ্বে কুড়ে ঘরে ঢুকে যায়। এতে ট্রাকের নীচে চাপা পড়ে মা-মেয়ে মারা যায়। খবর পেয়ে হাইওয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা রেকার দিয়ে ট্রাক সরিয়ে মা-মেয়ের মরদেহ উদ্ধার করেন। দুঘর্টনার পর ট্রাক চালক পালিয়ে গেলেও হেলপার আলম শেখকে (৩০) পুলিশ আটক করে।
কুন্দারহাট হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) সাইফুল ইসলাম বলেন, ট্রাক পুলিশ হেফাজতে রয়েছে। এ ঘটনায় চালক ও হেলপারের নামে মামলা হবে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023