শিরোনাম :
দুই মাসে প্রধানমন্ত্রীর ৬০ অর্জন বগুড়ায় সাইক জেনারেল হাসপাতালে নরমাল ডেলিভারি সেন্টার’র যাত্রা শুরু বগুড়া ৫ দিনব্যাপী বৈশাখী মেলার উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী মীর শাহে আলম এমপি অসাম্প্রদায়িক-শোষণমুক্ত বাংলাদেশের স্বপ্ন এখনও অধরা জাতিসংঘে দাসত্ব ‘মানবতাবিরোধী অপরাধ’ হিসেবে স্বীকৃত, বিপক্ষে যুক্তরাষ্ট্র-ইসরায়েল ক্রীড়াঙ্গনকে পেশাদার রূপ দিতে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ চালুর ঘোষণা প্রধানমন্ত্রীর কাহালুতে মহান স্বাধীনতা দিবস উদযাপন শিবগঞ্জে মহান স্বাধীনতা দিবস পালিত মহান স্বাধীনতা দিবস ও জাতীয় দিবস উপলক্ষে বগুড়া প্রেসক্লাবের আলোচনা সভা শিবগঞ্জে বৈদ্যুতিক ট্রান্সফরমার ও মিটার চুরির অভিযোগে শিপন গ্রেফতার

নওগাঁয় ছেলের ঝুলন্ত লাশ দেখে সহ্য করতে পারলেন না মা

রিপোর্টারের নাম
  • আপডেট সময় শনিবার, ৯ মে, ২০২০

নওগাঁ প্রতিনিধি

নওগাঁর রানীনগরে মা ও ছেলের মরদেহ উদ্ধার করা হয়েছে। শনিবার (৯ মে) সকাল ১০টার দিকে উপজেলার গোনা ইউনিয়নের পিরেরা গ্রাম থেকে তাদের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

 

নিহতরা হলেন- পিরেরা গ্রামের আব্দুস সালামের স্ত্রী রাশেদা বেগম (৫৫) ও ছেলে আসলাম হোসেন (৩৫)।

 

স্থানীয় সূত্রে জানা যায়, আসলাম হোসেন সকালে ঘুম থেকে না ওঠায় মা রাশেদা বেগম ছেলেকে ডাকডাকি করেন ও দরজায় ধাক্কা দেন। ভেতর থেকে কোনো সাড়াশব্দ না পেয়ে ঘরের জানালা দিয়ে ছেলে আসলামের ঝুলন্ত মরদেহ দেখতে পান। ছেলেকে গলায় ফাঁস দিয়ে ঝুলতে দেখে হয়ত মা রাশেদা বেগম স্ট্রোক করে মেঝেতে পড়েছিলেন। পরে স্থানীয়রা থানায় সংবাদ দিলে পুলিশ মরদেহ দুটি উদ্ধার করে।

 

রানীনগর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জহুরুল হক বলেন, ধারণা করা হচ্ছে ছেলে আসলাম হোসেনের গলায় ফাঁস দেয়া দেখে মা রাশেদা বেগম স্ট্রোক করে মারা গেছেন। তবে ছেলে কেন গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করলো তা এখনও জানা যায়নি। মরদেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নওগাঁ সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট অনুযায়ী পরবর্তীতে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023