শিরোনাম :
ইরান যুদ্ধ দ্রুত শেষ করার ইঙ্গিত ট্রাম্পের সংসদের প্রথম অধিবেশন নিয়ে যত আলোচনা ১৮ মার্চ ছুটি ঘোষণা করে প্রজ্ঞাপন জারি স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন খালেদা জিয়াসহ ২০ ব্যক্তি-প্রতিষ্ঠান মধ্যপ্রাচ্যজুড়ে ছড়িয়ে পড়েছে যুদ্ধ: কোন দেশে কত মৃত্যু ও ক্ষয়ক্ষতি জিয়া পরিবারের প্রয়াত সদস্যদের আত্মার মাগফিরাত কামনায় বগুড়ায় হিফজুল কোরআন প্রতিযোগিতার গ্র্যান্ড ফিনাল ১০ থেকে ১২ মার্চের মধ্যে বসতে পারে জাতীয় সংসদের প্রথম অধিবেশন একুশের প্রথম প্রহরে ভাষা শহীদদের প্রতি ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছে প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রীর ৮ উপদেষ্টার দপ্তর বণ্টন, কে পেলেন কোন দায়িত্ব ইরানে শিগগির ট্রাম্পের হামলার ইঙ্গিত

ভারতে ট্রেনের চাকায় পিষ্ট ১৬ শ্রমিক

রিপোর্টারের নাম
  • আপডেট সময় শুক্রবার, ৮ মে, ২০২০

ডেস্ক রিপোর্ট

ভারতের মহারাষ্ট্র রাজ্যের অওরঙ্গাবাদে মালবাহী ট্রেনের চাকার নিচে পড়ে মারা গেছেন ১৬ পরিযায়ী শ্রমিক। এ ঘটনায় আহত হয়েছেন আরও পাঁচজন। তাদের অওরঙ্গাবাদ সিভিল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

 

 

শুক্রবার স্থানীয় সময় সকাল ৫টা ১৫ মিনিটের দিকে অওরঙ্গাবাদ জেলার কারমাডের কাছে এই মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে ।

 

স্থানীয় সংবাদ মাধ্যম আনন্দবাজার জানায়, ওই পরিযায়ী শ্রমিকরা হেঁটে মহারাষ্ট্র থেকে মধ্যপ্রদেশ রাজ্যে ফিরছিলেন। তারা জালনার একটি ইস্পাত কারখানায় কাজ করতেন। সেখান থেকে অওরঙ্গাবাদের উদ্দেশে রেল লাইন ধরে হাঁটতে শুরু করেন। হাঁটতে হাঁটতে ক্লান্ত হয়ে তারা জালনা থেকে ৬৫ কিলোমিটার দূরে কারমাড এলাকায় রেললাইনের উপর ঘুমিয়ে পড়েছিলেন। এ সময়ই একটি মালবাহী ট্রেন তাদের পিষে দেয়।

 

ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ ও উদ্ধারকারী দল। পুলিশ আহতদের চিকিৎসার জন্য অওরঙ্গাবাদ সিভিল হাসপাতালে নিয়ে যায়। ঘটনার সত্যতা স্বীকার করে অওরঙ্গাবাদের পুলিশ সুপার মোক্ষদা পাতিল বলেন, একটি মালগাড়ি চলে যাওয়ার ঘটনায় ১৬ শ্রমিকের মৃত্যু হয়েছে। আমরা বিষয়টি খতিয়ে দেখছি।

 

এই ঘটনায় দুঃখপ্রকাশ করে টুইট করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সেখানে তিনি লিখেছেন, ‘মহারাষ্ট্রের অওরঙ্গাবাদের দুর্ঘটনায় আমি অত্যন্ত শোকাহত। বিষয়টি নিয়ে আমি রেলমন্ত্রী পীযূষ গয়ালের সঙ্গে কথা বলেছি। তিনি পরিস্থিতির দিকে নজর রাখছেন।’

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023