শিরোনাম :
ইরান যুদ্ধ দ্রুত শেষ করার ইঙ্গিত ট্রাম্পের সংসদের প্রথম অধিবেশন নিয়ে যত আলোচনা ১৮ মার্চ ছুটি ঘোষণা করে প্রজ্ঞাপন জারি স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন খালেদা জিয়াসহ ২০ ব্যক্তি-প্রতিষ্ঠান মধ্যপ্রাচ্যজুড়ে ছড়িয়ে পড়েছে যুদ্ধ: কোন দেশে কত মৃত্যু ও ক্ষয়ক্ষতি জিয়া পরিবারের প্রয়াত সদস্যদের আত্মার মাগফিরাত কামনায় বগুড়ায় হিফজুল কোরআন প্রতিযোগিতার গ্র্যান্ড ফিনাল ১০ থেকে ১২ মার্চের মধ্যে বসতে পারে জাতীয় সংসদের প্রথম অধিবেশন একুশের প্রথম প্রহরে ভাষা শহীদদের প্রতি ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছে প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রীর ৮ উপদেষ্টার দপ্তর বণ্টন, কে পেলেন কোন দায়িত্ব ইরানে শিগগির ট্রাম্পের হামলার ইঙ্গিত

বগুড়ায় ছুরিকাঘাতে যুবক নিহত

রিপোর্টারের নাম
  • আপডেট সময় বৃহস্পতিবার, ৭ মে, ২০২০

স্টাফ রিপোর্টার, বগুড়া

বগুড়ার গাবতলী উপজেলায় লুডু খেলাকে কেন্দ্র করে বিরোধের জেরে বন্ধুর ছুরিকাঘাতে মানিক (২২) নামে এক যুবক নিহত হয়েছে। বুধবার সন্ধ্যা ৬টার দিকে গাবতলী উপজেলার পৌর বাজার এলাকায় এ ঘটনাটি ঘটে। নিহত মানিক গাবতলী উপজেলার পৌর এলাকার পশ্চিমপাড়ার চা বিক্রেতা আবেদ আলীর ছেলে।

 

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত কয়েক দিন ধরে গাবতলীতে বিভিন্ন স্থানে লুডু খেলা নিয়ে বাজী (জুয়া) চলে আসছিল। বুধবার সন্ধায় এরই ধারাবহিকতায় গাবতলী উপজেলার পৌর এলাকার পশ্চিমপাড়ার রিপনের ছেলে নাহিদের সাথে বাজীতে লুডু খেলছিলেন নিহত মানিক। খেলার এক পর্যায়ে বাজী জেতার টাকা নিয়ে দু’জনের মধ্য কোন্দল সৃষ্টি হলে এক পর্যায়ে মানিককে ছুরিকাঘাত করে পালিয়ে যায় নাহিদ। এতে মারাত্বক ভাবে আহত হয় মানিক। পরে স্থানীয়রা মানিককে মূমুর্ষ অবস্থায় উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ (শজিমেক) হাসপাতালে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক মানিককে মৃত ঘোষনা করেন।

 

গাবতলী সার্কেলের সিনিয়র সহকারি পুলিশ সুপার সাবিনা ইয়াসমিন জানান, বুধবার ইফতারের পূর্ব মুহুর্তে লুডু খেলায় বাজীর টাকা নিয়ে বিবাদের জেরে ছুরিকাঘাতে মানিক খুন হয়। পরে স্থানীয়রা মানিককে উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ (শজিমেক) হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন।

তিনি বলেন, এ ঘটনায় নিহত মানিকের বন্ধু নাহিদকে আটকের চেষ্টা চলছে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023