শিরোনাম :
ইরান যুদ্ধ দ্রুত শেষ করার ইঙ্গিত ট্রাম্পের সংসদের প্রথম অধিবেশন নিয়ে যত আলোচনা ১৮ মার্চ ছুটি ঘোষণা করে প্রজ্ঞাপন জারি স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন খালেদা জিয়াসহ ২০ ব্যক্তি-প্রতিষ্ঠান মধ্যপ্রাচ্যজুড়ে ছড়িয়ে পড়েছে যুদ্ধ: কোন দেশে কত মৃত্যু ও ক্ষয়ক্ষতি জিয়া পরিবারের প্রয়াত সদস্যদের আত্মার মাগফিরাত কামনায় বগুড়ায় হিফজুল কোরআন প্রতিযোগিতার গ্র্যান্ড ফিনাল ১০ থেকে ১২ মার্চের মধ্যে বসতে পারে জাতীয় সংসদের প্রথম অধিবেশন একুশের প্রথম প্রহরে ভাষা শহীদদের প্রতি ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছে প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রীর ৮ উপদেষ্টার দপ্তর বণ্টন, কে পেলেন কোন দায়িত্ব ইরানে শিগগির ট্রাম্পের হামলার ইঙ্গিত

নন্দীগ্রামে ডোবায় গৃহবধূর মরদেহ, স্বামী আটক

রিপোর্টারের নাম
  • আপডেট সময় বুধবার, ৬ মে, ২০২০

নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধি

বগুড়ার নন্দীগ্রামে ডোবা থেকে ফাতেমা খাতুন (২০) নামের এক গৃহবধূর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। ওই গৃহবধূকে হত্যার পর মরদেহ ডোবায় ফেলে রাখা হয়েছে সন্দেহে পুলিশ গৃহবধূর স্বামী আল-আমিনকে (২২) আটক করেছে। বুধবার (৬ মে) সকাল ১০টার দিকে নন্দীগ্রাম উপজেলার বুড়ইল ইউনিয়নের কৈগাড়ী গ্রামের একটি ডোবা থেকে পুলিশ মরদেহ উদ্ধার করে। নিহত ফাতেমা খাতুন কৈগাড়ি গ্রামের আল-আমিনের স্ত্রী এবং ফোকপাল গ্রামের রমজান আলীর মেয়ে। জানা গেছে, দুই বছর আগে আল-আমিনের সাথে ফাতেমার বিয়ে হয়। তাদের সংসারে ১০ মাস বয়সী একটি ছেলে সন্তান রযেছে। আল-আমিন পেশায় রাজমিস্ত্রির সহকারী।

 

আটক আল-আমিন জানায়, সম্প্রতিকালে করোনাভাইরাস প্রাদুর্ভাবে তিনি কর্মহীন হয়ে পড়েন। মঙ্গলবার বিকেলে ফাতেমা তার নানি শাশুড়ির বাড়ি থেকে আড়াই কেজি চাল নিয়ে আসে। স্বামী আল-আমিন জানতে পেরে স্ত্রীকে চড়-থাপ্পড় মারে। সন্ধ্যার পর থেকে ফাতেমা বাড়িতে সন্তান রেখে নিখোঁজ হয়। বুধবার সকালে গ্রামের লোকজন বাড়ির পার্শ্বে ডোবার পানিতে ফাতেমার মরদেহ দেখতে পায়। পরে পুলিশ খবর পেয়ে মরদেহ উদ্ধার করে। নিহতের গলায় ফাঁস দেওয়ার চিহ্ন রয়েছে।

 

নন্দীগ্রাম থানার ওসি মোহাম্মদ শওকত কবির বলেন, গৃহবধূর লাশ উদ্ধার করা হয়েছে। আটক আল-আমিনকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023