শিরোনাম :
পলাশবাড়িতে আইএফআইসি ব্যাংকের ৫০তম বর্ষ পালিত শাজাহানপুরে ডেঙ্গু প্রতিরোধে মাঝিরা ইউনিয়ন জামায়াতের লিফলেট বিতরণ শিবগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে বিশ্ব শিক্ষক দিবস পালিত জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষ্যে মহাস্থানে নিসচা’র সচেতনতামূলক প্রশিক্ষণ কর্মশালা ছোনকা বাজার আন্ডারপাসের দুই পাশে অবৈধ দোকান উচ্ছেদ, শোভাবর্ধন গাছ রোপণ শাজাহানপুরে মশা নিধন, পরিচ্ছন্নতা ও বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন বেতগাড়ী ইউনিয়ন পরিষদের অস্থায়ী কার্যালয়ের শুভ উদ্বোধন শিবগঞ্জে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ও অসহায়দের মাঝে ঢেউটিন বিতরণে গাবতলীতে ভিডিও কনফারেন্স’র মাধ্যমে কৃষক কার্ড বিতরণ করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান বগুড়ায় জাতীয় কবি নজরুল এর ৫০তম মৃত্যুবার্ষিকী পালন

করোনায় নন্দীগ্রামে কেউ অনাহারে থাকবে নাঃ রানা

রিপোর্টারের নাম
  • আপডেট সময় মঙ্গলবার, ৫ মে, ২০২০

নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধি

বগুড়া জেলা পরিষদের সদস্য ও উপজেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন রানা এলএলবি বলেছেন, নন্দীগ্রাম উপজেলায় করোনা ভাইরাসের কারনে একটি মানুষও অনাহারে থাকবে না। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা দূর্যোগ মোকাবেলায় প্রর্যাপ্ত পরিমাণে খাদ্য সহায়তা দিয়ে যাচ্ছেন। নন্দীগ্রাম উপজেলাবাসীও সহায়তা পাচ্ছেন। তিনি ব্যক্তিগত ভাবেও সাধ্যমত খাদ্য সহায়তা অব্যাহত রেখেছেন। পাশাপাশি নন্দীগ্রামে সরকারের চলমান উন্নয়নমূলক কর্মকান্ডগুলো সাংবাদিকদের লিখুনির মাধ্যমে তুলে ধরার জন্য তিনি আহবান জানান।

মঙ্গলবার দুপুর ১২ টায় রানার চত্বরে সাংবাদিকদের সাথে এক মতবিনিময় সভায় তিনি উপরোক্ত কথাগুলো বলেন। মত বিনিময় কালে উপস্থিত ছিলেন, উপজেলা প্রেসক্লাবের সভাপতি ফজলুর রহমান, সাধারন সম্পাদক সম্পাদক মুক্তার হোসেন বকুল, দপ্তর সম্পাদক ফিরোজ কামাল ফারুক, নন্দীগ্রাম প্রেসক্লাবের সভাপতি নাজমুল হুদা, সাধারন সম্পাদক মুনিরুজ্জামান, মডেল প্রেসক্লাবের সভাপতি আব্দুল বারী, সাধারন সম্পাদক প্রভাষক জাকারিয়া লিটন, সাংবাদিক আখতার হোসেন, আব্দুল হাকিম, অদৈত কুমার, আব্দুর রউফ উজ্জল, জিল্লুর রহমান রয়েল, সাখাওয়াত হোসেন প্রমুখ। মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের মাঝে মাস্ক ও হ্যান্ড স্যানিটাইজার বিতরণ করা হয়।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023