শিরোনাম :
তিস্তা প্রকল্পের ‘লক্ষ্য তৃতীয় পক্ষ নয়, হস্তক্ষেপের বিষয়ও নয়: চীন বগুড়ার দুপচাঁচিয়ায় ছোট ভাইয়ের ভাড়াটে সন্ত্রাসীদের হামলায় স্ত্রী-ছেলেসহ ৩জন আহত ভেনেজুয়েলায় জোড়া ভূমিকম্পে নিহত বেড়ে ৫৮৯ দেশজুড়ে আজান নিষিদ্ধের পরিকল্পনা নিয়েছে ডেনমার্ক গোবিন্দগঞ্জে পুকুরে প্রদর্শনী খামার স্থাপনে উপকরণ বিতরণ মালয়েশিয়া ও চীন সফর শেষে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী গাবতলীতে নারী ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত বগুড়ায় আন্তর্জাতিক মাদক বিরোধী দিবস উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা দিল্লির সীমান্ত সম্মেলনে বাংলাদেশের প্রধান উদ্বেগ সীমান্ত হত্যা ও পুশইন দেশে ফিরলেন ৫২ হাজার ৪৯১ হাজি, মৃত্যু ৪৯ জনের

বগুড়ায় দুই ব্যাংক কর্মকর্তাকে ছুরিকাঘাত করে ভল্টের চাবি ও টাকা ছিনতাই

রিপোর্টারের নাম
  • আপডেট সময় মঙ্গলবার, ৫ মে, ২০২০

স্টাফ রিপোর্টার, বগুড়া

বগুড়ায় প্রকাশ্যে সোনালী ব্যাংকের ম্যানেজার ও সিনিয়র অফিসারকে ছুরিকাঘাত করে নগদ টাকা ও ভল্টের চাবি ছিনিয়ে নিয়েছে দুর্বৃত্তরা। এ ঘটনার পর নন্দীগ্রাম সোনালী ব্যাংকে পুলিশ মোতায়েন করা হয়েছে।

 

মঙ্গলবার (৫ মে) সকাল ১০টার দিকে বগুড়া-নাটোর মহাসড়কে শাজাহানপুর থানার জোড়া এলাকায় এ ঘটনা ঘটে।

 

আহত মতিউর রহমান (৫০) সোনালী ব্যাংক নন্দীগ্রাম শাখার ম্যানেজার এবং অপর আহত আতাউর রহমান (৪৫) একই শাখার সিনিয়র অফিসার। তাদেরকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

 

জানা গেছে, মতিউর রহমান ও আতাউর রহমান বগুড়া শহর থেকে মোটরসাইকেল যোগে তাদের কর্মস্থল নন্দীগ্রাম যাচ্ছিলেন। সকাল ১০টার দিকে বগুড়া-নাটোর মহাসড়কে জোড়া নামক স্থানে দুর্বৃত্তরা তাদের পথরোধ করে। এরপর তাদেরকে ছুরিকাঘাত করে ভল্টের চাবি, নগদ টাকা, মোবাইল ফোন ছিনিয়ে নেয়। প্রকাশ্যে এ ঘটনা ঘটলেও মহাসড়কে চলাচলকারী যানবাহনের লোকজন তাদেরকে উদ্ধারে এগিয়ে আসেননি। দুর্বৃত্তরা চলে গেলে আশেপাশের লোকজন তাদেরকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন।

 

এদিকে ব্যাংকের ভল্টের চাবি খোয়া যাওয়ার খবর পেয়ে সোনালী ব্যাংক নন্দীগ্রাম শাখায় পুলিশ মোতায়েন করা হয়। ব্যাংকে যাতায়াতকারী লোকজনকে নজরদারিতে রাখা হয়েছে।

 

হাসপাতালে চিকিৎসাধীন ম্যানেজার মতিউর রহমান বলেন, দুইজনের কাছ থেকে নগদ প্রায় ১০ হাজার টাকা, ভল্টের চাবিসহ ব্যাগ ও মোবাইল ফোন ছিনিয়ে নিয়েছে দুর্বৃত্তরা।

 

জানতে চাইলে বগুড়া সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার সনাতন চক্রবর্তী বলেন, ছুরিকাঘাতে আহত দুজনের অবস্থা উন্নতির দিকে। ঘটনার পর পরই জড়িতদের ধরতে পুলিশ অভিযান শুরু করেছে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023