শিরোনাম :
পলাশবাড়িতে আইএফআইসি ব্যাংকের ৫০তম বর্ষ পালিত শাজাহানপুরে ডেঙ্গু প্রতিরোধে মাঝিরা ইউনিয়ন জামায়াতের লিফলেট বিতরণ শিবগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে বিশ্ব শিক্ষক দিবস পালিত জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষ্যে মহাস্থানে নিসচা’র সচেতনতামূলক প্রশিক্ষণ কর্মশালা ছোনকা বাজার আন্ডারপাসের দুই পাশে অবৈধ দোকান উচ্ছেদ, শোভাবর্ধন গাছ রোপণ শাজাহানপুরে মশা নিধন, পরিচ্ছন্নতা ও বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন বেতগাড়ী ইউনিয়ন পরিষদের অস্থায়ী কার্যালয়ের শুভ উদ্বোধন শিবগঞ্জে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ও অসহায়দের মাঝে ঢেউটিন বিতরণে গাবতলীতে ভিডিও কনফারেন্স’র মাধ্যমে কৃষক কার্ড বিতরণ করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান বগুড়ায় জাতীয় কবি নজরুল এর ৫০তম মৃত্যুবার্ষিকী পালন

নন্দীগ্রামে কৃষকের কাছ থেকে ধান কেনা শুরু

রিপোর্টারের নাম
  • আপডেট সময় রবিবার, ৩ মে, ২০২০

নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধি
সরাসরি কৃষকের কাছ থেকে বোরো ধান কেনা শুরু করেছে সরকার। এবার প্রতি কেজি বোরো ধান কেনা হচ্ছে ২৬ টাকা দরে। সে হিসাবে প্রতি মণ ধানের দাম পড়ছে ১০৪০ টাকা।

জানা গেছে, নন্দীগ্রাম উপজেলার একটি পৌরসভাসহ ৫ টি ইউনিয়নে ২০ হাজার ১৫৫ হেক্টর জমিতে ইরি-বোরো ধানের চাষ করা হয়েছে। সরকারি ভাবে ধান কেনার জন্য বরাদ্দ দেওয়া হয়েছে ২ হাজার ৫৮৮ মেট্রিক টন। লটারি করে কৃষকের মধ্য থেকে ২৫৮৮ জন কৃষকের তালিকা চূড়ান্ত করা হয়েছে।

রোববার বিকেল ৪ টায় খাদ্য গুদাম চত্বরে ধান সংগ্রহের আনুষ্ঠানিক ভাবে ফিতা কেটে উদ্বোধন করেন, উপজেলা নির্বাহী অফিসার মোছা: শারমিন আখতার। এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান রেজাউল আশরাফ জিন্নাহ, উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি রফিকুল ইসলাম, ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক আনোয়ার হোসেন রানা, উপজেলা কৃষি অফিসার আদনান বাবু, খাদ্য নিয়ন্ত্রক মুশফিকুর রহমান, খাদ্য পরিদর্শক আশরাফুল আরেফিন প্রমূখ। এ বোরো ধান সংগ্রহ অভিযান আগামী ৩১ আগষ্ট পর্যন্ত চলবে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023