শিরোনাম :
ইরান যুদ্ধ দ্রুত শেষ করার ইঙ্গিত ট্রাম্পের সংসদের প্রথম অধিবেশন নিয়ে যত আলোচনা ১৮ মার্চ ছুটি ঘোষণা করে প্রজ্ঞাপন জারি স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন খালেদা জিয়াসহ ২০ ব্যক্তি-প্রতিষ্ঠান মধ্যপ্রাচ্যজুড়ে ছড়িয়ে পড়েছে যুদ্ধ: কোন দেশে কত মৃত্যু ও ক্ষয়ক্ষতি জিয়া পরিবারের প্রয়াত সদস্যদের আত্মার মাগফিরাত কামনায় বগুড়ায় হিফজুল কোরআন প্রতিযোগিতার গ্র্যান্ড ফিনাল ১০ থেকে ১২ মার্চের মধ্যে বসতে পারে জাতীয় সংসদের প্রথম অধিবেশন একুশের প্রথম প্রহরে ভাষা শহীদদের প্রতি ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছে প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রীর ৮ উপদেষ্টার দপ্তর বণ্টন, কে পেলেন কোন দায়িত্ব ইরানে শিগগির ট্রাম্পের হামলার ইঙ্গিত

আমরা যদি বলি আমিরাতে হিন্দুদের ঢুকতে দেয়া হবে না, কেমন লাগবেঃ প্রিন্সেস হেন্দ আল কাসিমি

রিপোর্টারের নাম
  • আপডেট সময় শুক্রবার, ১ মে, ২০২০

ডেস্ক রিপোর্ট

কয়েক ‌দিন ধরেই তার সোশ্যাল মিডিয়া অ্যকাউন্টে ইসলাম বিরোধী মন্তব্যের ঝড় বইছে। এবার সেই নিয়েই তীব্র ক্ষোভ উগড়ে দিলেন সংযুক্ত আরব আমিরাতের প্রিন্সেস হেন্দ আল কাসিমি।

 

নিউজ ১৮-কে প্রতিক্রিয়া দিতে গিয়ে তিনি বলেন, ভারত আর সংযুক্ত আরব আমিরাত সম্পর্ক দীর্ঘদিনের। এমন মন্তব্য এর আগে তিনি কখনো শোনননি। ভারতীয়দের ইতিহাসের সঙ্গে এই অভ্যাস কখনো মেলে না। তিনি একথা মনে করেন যে কয়েকজনের কথা সমগ্র ভারতের মতামত নয়, কিন্তু পাশাপাশি তিনি এই বুঝিয়ে দিয়েছেন যে এই অংশের ভারতীয়রা কী চান?‌ সংযুক্ত আরব আমিরাতে কে আসবেন, যে যাবেন, সেটা পছন্দ করে নিতে?‌

 

 

‘‌শুধু মুসলিম আর খ্রিস্টানদের এখানে আসার অনুমতি দেয়া হবে?‌ কিন্তু আমরা তো এভাবে বড় হইনি। আমাদের তারা সকলেই ভারতীয়। তাদের মধ্যে কোনো বিভাজন আমরা করি না, যেমন শুধু মুসলিমদের সঙ্গে কাজ করব, এমন ভাবনাও আমাদের নেই’, মন্তব্য করেছেন তিনি।‌

 

সংযুক্ত আরব আমিরাতে প্রায় ৩৫ লাখ ভারতীয় কাজ করে থাকে। দূতাবাসের দেয়া তথ্য অনুসারে, মোট জনসংখ্যার প্রায় ৩০ শতাংশ।

 

তিনি বলেছেন ‘‌ভারতীয়দের কেমন লাগবে, যদি আমাদের দেশ বলে যে আমিরাতে হিন্দুদের ঢুকতে দেয়া হবে না?‌ এই দেশ থেকে বছরে প্রায় ১৪ বিলিয়ন ডলার উপার্জন করে নিয়ে যান ভারতীয়রা। যদি সেটা হঠাৎ বন্ধ হয়ে যায়, তাহলে কী হবে বুঝতে পারছেন?‌ এই দেশে ভারতীয়রা কঠোর পরিশ্রম করেন। আমার মনে হয়, তাদের ভুল ভাবমূর্তি তুলে ধরে যারা, তাদের সঙ্গে এদের এক সারিতে রাখা যায়।’‌

ভারতে চলমান মুসলিমবিরোধী প্রচারণার প্রেক্ষাপটে তিনি এই কঠিন মন্তব্য করলেন।

 

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023